প্রতিদ্বন্দ্বীর সমর্থককে হত্যার অভিযোগে ইউপি সদস্য আটক

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৬:৩৮ পিএম

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে জয়ী হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থককে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রাখার অভিযোগ উঠেছে জয়ী প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ওই ইউপি সদস্য দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী। 

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের সাজালেরকান্দি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতের নাম নয়ন মিয়া (৩০)। তিনি উপজেলার সনমান্দী ইউনিয়নের মারুবদী গ্রামের আলম মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী মানছুরা আক্তার জানান, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী ছিলেন দেলোয়ার হোসেন ও ফিরোজ মিয়া। তার স্বামী নয়ন মিয়া ফিরোজ মিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। 

তিনি জানান, নির্বাচনের আগে থেকেই তার স্বামীকে দেলোয়ার হোসেন ও তার সমর্থকরা বিভিন্নভাবে হুমকিধামকি দিয়ে আসছিল। নির্বাচনে দেলোয়ার হোসেন জয়ী হওয়ার পরই তার স্বামী তাদেরকে নিয়ে পার্শ্ববর্তী বন্দর উপজেলার কেওঢালা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। 

আরও পড়ুন: ট্রেন তল্লাশি করে গাঁজাসহ তিন যাত্রী গ্রেপ্তার

শুক্রবার সন্ধ্যায় মারুবদী আসার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি নয়ন। রাতভর মুঠোফোনে যোগাযোগ করেও তার খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে সাজালেরকান্দি রাস্তার পাশে তার লাশ খুঁজে পাওয়া যায়। 

এদিকে ঘটনাস্থলে পুলিশ ও লোকজন জড়ো হলে সেখানে দেলোয়ার হোসেন সেখানে উপস্থিত হলে স্থানীয় গ্রামবাসী হত্যার সঙ্গে দেলোয়ার জড়িত থাকার অভিযোগে বিক্ষোভ করেন। পরে দেলোয়ার হোসেনকে পুলিশের সামনেই মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে জনতা। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দাবি করে স্থানীয়রা ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ করেছে। পুরো বিষয়টির তদন্ত চলছে।


একাত্তর/এসজে 
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
নারায়ণগঞ্জে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে জখম করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর