শংকামুক্ত নন লঞ্চ দুর্ঘটনার ১৩ রোগী

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১২:৫৯ পিএম

ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি ১৩ রোগীর কেউই শংকামুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন।

সোমবার (৩ জানুয়ারি) নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গেলে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।

এসময় নৌপরিবহণ প্রতিমন্ত্রী বলেন, মেরিন কোর্ট আইনে সর্বোচ্চ সাজা পাঁচ বছর। তাই আইনটি পরিবর্তনে কাজ চলছে।

এছাড়া যারা যাত্রী সেবা নিশ্চিত করতে না পারবে তারা নৌখাতে থাকতে পারবে না বলেও জানান তিনি।

এদিকে মালিকদের কাছে নৌমন্ত্রণালয় জিম্মি নয় উল্লেখ করে অভিযান চলমান থাকবে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী।

আরও পড়ুন: একাই তিনশ যাত্রীকে উদ্ধার করেছেন ট্রলার চালক মিলন

প্রসঙ্গত, ঝালকাঠির সুগন্ধা নদীর দিয়াবাড়ি নামক স্থানে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান ১০ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু এবং আহত ৭২ জনকে উদ্ধার করা হয়েছে। এর আগে, নিখোঁজ ৫১ জনের তালিকা দেয় রেড ক্রিসেন্ট সোসাইটি।

এ ঘটনায় লঞ্চটির মালিক হামজালাল শেখসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে মালিক-মাস্টারসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ইতোমধ্যে অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 


একাত্তর/টিএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর