মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০৬:১১ পিএম

চাঁদপুরের মেঘনা নদীতে বরিশালগামী যাত্রীবাহী এমভি সুরভী-৯ নামের লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। তবে লঞ্চের স্টাফদের তৎপরতায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। লঞ্চে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে নৌ-ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। 

image


জানা যায়, এমভি সুরভী-৯ নামের লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। রাত ১২টার দিকে মোহনপুর এলাকা অতিক্রমকালে লঞ্চের ইঞ্জিন রুমে ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে লঞ্চের স্টাফদের প্রচেষ্টায় প্রথমেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড়ো ধরণের কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

image


চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপপরিচালক মো. কায়ছারুল ইসলাম জানান, লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে লঞ্চটি মোহনপুরে রয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই লঞ্চ চাঁদপুর লঞ্চ টার্মিনাল হয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হবে। যাত্রীরা নিরাপদে আছেন। নিরাপত্তার স্বার্থে বিআইডব্লিউটিএর একটি টিম লঞ্চে তাদের সাথে বরিশাল যাবে। এছাড়াও কোস্টগার্ডের একটি টিম চাঁদপুর সীমানা পর্যন্ত লঞ্চটিকে এগিয়ে দিয়ে আসবে।


একাত্তর/এসি

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর