টিকা না পাওয়া শিক্ষার্থীদের ক্লাস অনলাইনে

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৫:১২ পিএম

কেবিনেটের নির্দেশনা মতে যাদের টিকা দেওয়া হয়নি তারা আপাতত অনলাইনে টেলিভিশনে ক্লাস করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ৩১ জানুয়ারির মধ‌্যে ১২ থেকে ১৮ বছর বয়সী ৪৪ লাখ শিক্ষার্থীকে করোনা প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেওয়া সম্পন্ন হবে। ভর্তি ফরম, রেজিস্ট্রেশন বা আইডি কার্ড দিয়ে শিক্ষার্থী প্রমাণ হলেই টিকা দেওয়া হবে।

দিপুমনি বলেন, এই পরিস্থিতি অপ্রত্যাশিত। কারণ মোট ৪৮ লাখ ১৯ হাজারের বেশি শিক্ষার্থী ১২-১৮ বছরের শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। ৭৫ লাখের বেশি এখনো টিকার বাইরে রয়েছে।

মন্ত্রী বলেন, ‘এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো পরিকল্পনা নেই। আপাতত সীমিত পরিসরে ক্লাস চলবে।’

তিনি বলেন, নতুন বছরে আমরা পরীক্ষা নিতে চাই। আমাদের পাবলিক পরীক্ষাগুলো আমরা নিতে চাই। সময়মতো হবেনা, স্বাভাবিক। কারণ আমাদের শিক্ষার্থীরা ক্লাস করতে পারেনি। আমরা একটা আভাস দিয়েছি, বছরের মাঝামাঝি গিয়ে আমরা পরীক্ষা নিতে পারবো। আমরাদের সিদ্ধান্ত এখনো সেই জায়গাতেই আছে। কোনো সুনির্দিষ্ট তারিখ দেওয়া সম্ভব না। আমরা পর্যবেক্ষণ করতে থাকবো। যখন আমরা মনে করবো এখন সম্ভব, তখন আমরা তারিখ দেবো। অনেক বেশি আগে বলা সম্ভব হবে না।

মন্ত্রী বলেন, পরিস্থিতি অনুকূলে না থাকলে পেছাবে। আমাদের হাতে তো সব নেই। পরিস্থিতি তো আমরা চাইলেই বদলাতে পারবো না। যে কোনো সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে আপডেট দেওয়া হবে। অন্য কারো কোনো কথায় কান দেওয়া যাবে না।

বিশেষজ্ঞদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। এ মুহূর্তে বলা যাচ্ছেনা আমরা বন্ধ করলে সব শিক্ষাপ্রতিষ্ঠান একসাথে বন্ধ করবো নাকি ধাপে ধাপে। তবে, আমরা শিক্ষার্থীদের যাতে কম ক্ষতি হয়, সে চেষ্টাই করবো।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোও আমরা এখনই বন্ধ করে দেওয়ার কথা ভাবছি না। যদিও বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে পারে। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীই টিকা পেয়েছেন, শিক্ষকরা টিকার আওতায় এসেছেন। সেখানে বিশ্ববিদ্যালয় বন্ধ করার কোনো যৌক্তিক কারণ নেই। সেক্ষেত্রে আপাতত এগুলোর কার্যক্রম চলমান থাকবে। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসএসসি ও এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সব সাবজেক্ট হবে কিনা পরিস্থিতি বুঝে বলা যাবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বাড়ার পর ২০২০ সালের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। টানা দেড় বছর বন্ধ রেখে গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে।

আরও পড়ুন: সাইফ উদ দোহা শহীদ মারা গেছেন 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক।

একাত্তর/আরএ
দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার চীনের 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ' মডেল অনুসরণ করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা...
দেশের শিক্ষাব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভঙ্গুর শিক্ষাব্যবস্থা নিয়ে কাজে নেমেছি। শিক্ষাব্যবস্থার ভঙ্গুর অবস্থাকে অস্বীকার করার কোনো...
পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যেই বই উৎসবের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর