অবশেষে ১১ মাস পর মায়ের কোলে শিশু শরীফ

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৬:৩১ পিএম

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অজ্ঞাত শিশু অবশেষে ১১ মাস পর মায়ের কোলে ফিরেছে। মিলেছে শিশুটির নাম পরিচয়ও। 

তার নাম শরীফ মিয়া। সে জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউপির ধনরাজপুর গ্রামের রশিদ মিয়া ও চানবানুর সন্তান। 

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওয়াহিদুজ্জামান শিশুটিকে তার মায়ের কোলে তুলে দেন।

তিনি জানান, পরিবার শিশুটিকে নিতে আসায় তাদের পরিচয় নিশ্চিত হয়ে শিশুটিকে তাদের হেফাজতে দেয়া হয়েছে।

অর্থের অভাবে চিকিৎসা না করাতে পারা ও মায়ের মানসিক অসুস্থতার কারণে এতদিন পরিবার খোঁজ নেয়নি বলেও জানান তিনি। 

আরও পড়ুন: শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন 

উল্লেখ্য, ২০২১ সালের ৩ জানুয়ারি জেলার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় শিশুটি। পরে রেললাইনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। 

এরপর ২৫ দিন শিশুটি কোমায় ছিল। তারপর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে সে। গত এক বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিল সে।

সেসময় নিজ দায়িত্বে শিশুটির সার্বিক দেখাশোনা ও পরিচর্যা করেন হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী উজ্জ্বল মিয়া। 


একাত্তর/এসজে
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর