অতিরিক্ত মদপানে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৫:১২ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় অতিরিক্ত মদপানে মোলায়েম খান (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার মহিপুর থানার আলীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহত মোলায়েম খান খাজুরা গ্রামের মৃত এছাহাক খানের ছেলে। পুলিশ তুলাতলী ২০ শয্যা হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম খায়ের জানান, দুপুরে বৃদ্ধ মোলায়েম কোথাও বসে অতিরিক্ত মদ পান করে আলীপুর আসেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। 

খবর পেয়ে পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে তুলাতলী হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত মদপানের ফলে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা ধারণা করছেন।

আরও পড়ুন: আগামী দুইদিন বৃষ্টির পূর্বাভাস, বাড়বে শীত

ওসি আরও জানান, প্রাথমিক সুরতহাল শেষে বিকেলে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

উল্লেখ্য, কলাপাড়ার কুয়াকাটা আলীপুর, মহিপুরসহ একাধিক স্পটে একটি চক্র দেশীয় মদ (চোলাই) বিক্রি করে আসছে। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে মদ উদ্ধার ও বিক্রির সাথে জড়িতদের গ্রেপ্তার করলেও এ অবৈধ মদ বিক্রি বন্ধ হচ্ছে না। 


একাত্তর/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর