গ্রেপ্তার আতঙ্কে জনশূন্য চার গ্রাম, ফিরতে অভয় দিচ্ছে পুলিশ

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৫:৩০ পিএম

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের সাথে সহিংসতার ঘটনায় জনশুন্য চার গ্রামের নিরপরাধ মানুষকে ঘরে ফেরার আহবান জানিয়েছে বকশীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১০ জানুয়ারি) বিকেলে মেরুরচর গ্রামে গিয়ে এ আহবান জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে আওয়ামী লীগের প্রার্থী জোরপূর্বক ব্যালটে সিল মারার গুজব ছড়িয়ে দেন। 

এতে স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হক মিয়া ও আওয়ামী লীগের প্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থকদের মাঝে সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশের সাথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়।

সংঘর্ষে বকশীগঞ্জ থানার দুই পরিদর্শক (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ও আব্দুর রহিমসহ ১০ পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগসহ চারটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: অতিরিক্ত মদপানে বৃদ্ধের মৃত্যু

এ ঘটনায় ৯২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১৭শ' জনকে আসামি করে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শরিফ আহাম্মেদ বাদি হয়ে একটি মামলা করলে মেরুরচর ইউনিয়নের মেরুরচর উত্তরপাড়া, দক্ষিণপাড়া, ফকিরপাড়া ও বাঘাডবা গ্রামের মানুষ গ্রেপ্তার আতঙ্কে গ্রামছাড়া হয়।

গত পাঁচদিন গ্রামের আটটি মসজিদে আজান দেওয়া হয়নি। এর মধ্যে একজনের মৃত্যু হলেও ভয়ে কেউ জানাজার নামাজেও অংশ নেয়নি।

এ ঘটনার প্রেক্ষিতে সোমবার বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম মেরুরচর গ্রামে গিয়ে সাধারণ নিরপরাধ মানুষকে গ্রামে ফেরার অনুরোধ করার পাশাপাশি পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।


একাত্তর/এসজে

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর