১১ দিনের ব্যবধানে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১০:০৫ এএম

চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামে ১১ দিনের ব্যবধানে পরপর দুটি দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী ফরজ আলী ও স্ত্রী আলেয়া খাতুনের। 

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে স্বামী ফরজ আলী সড়ক দুর্ঘটনায় ও গত ১ জানুয়ারি স্ত্রী আলেয়া খাতুন বিদ্যুৎস্পৃষ্টে নিহত হন। নিহতদের সংসারের তিন সন্তান এখন এতিম ও অসহায় হয়ে গেছে। 

তিতুদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মীর মেজবাহুর রহমান জানান,  মঙ্গলবার রাতে গড়াইটুপি মেলার মাঠপাড়ার বাতেন আলীর ছেলে রফিকুল ও রবিউল ইসলাম রবির ছেলে শফিকুল মোটরসাইকেলযোগে তিতুদহের গোলাপনগর হয়ে গড়াইটুপির দিকে আসছিলেন।

এসময় নেহালপুর গ্রামের করিমন চালক ও কাঁচামাল ব্যবসায়ী ফরজ আলী (৫৫) নিজের করিমন চালিয়ে খাড়াগোদা থেকে হিজলগাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পথিমধ্যে গড়াইটুপি মেটেরি মেলার মাঠ সংলগ্ন গোষ্ঠবিহার ব্রীজ মোড়ে এসে করিমন ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন: রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

সংঘর্ষে করিমন চালক ফরজ আলী ও মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে ফরজ আলীর মৃত্যু হয়। রফিকুলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

এছাড়া মোটরসাইকেল আরোহী শফিকুল শরীরে আঘাত পেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও চালক রফিকুলের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এসআই মীর মেজবাহুর রহমান। 

এদিকে, ১১ দিন আগে গত ১ জানুয়ারি ফরজ আলীর স্ত্রী আলেয়া খাতুন নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয় নিহত হন। 


একাত্তর/এসজে

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর