সাজেকে আগুনে রিসোর্ট পুড়ে ছাই

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১০:৫০ এএম

একমাসের ব্যবধানে রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে আবারও ভয়াবহ আগুনের ঘটনায় কংলাক পাহাড়ের চূড়ায় একটি রিসোর্ট সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম আগুনের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (১২ জানুয়ারি) ভোর তিনটার সময় কংলাক পাহাড়ে রক প্যারাডাইস রিসোর্টে আগুনের সূত্রপাত হয়।

পরে সেনাবাহিনী ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। প্রচণ্ড বাতাস ও পানির সংকট থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে রক প্যারাডাইজ রিসোর্ট সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। 

তবে এ ঘটনায় কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। পরে সেনাবাহিনীর পাহারায় দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে এক ঘণ্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আনে।  

আরও পড়ুন: ১১ দিনের ব্যবধানে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর 

ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরনবী জানান, আগুনে রক প্যারাডাইজ রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে গেছে। 

পুড়ে যাওয়া রিসোর্টের মালিক ওমর বিঝু দাবী করেন, কংলাকে তার বাকি  রিসোর্টগুলো ইচ্ছাকৃতভাবে পুড়িয়ে দেওয়ার জন্য কেরোসিন ছিটানো হয়েছে। 

আর এর জন্য স্থানীয় যুবক টু-পিস ত্রিপুরাকে দায়ী করেছেন তিনি। 

তার দাবি, একমাস আগে রক প্যারাডাইজ রিসোর্টে  চুরির দায়ে অভিযুক্ত টুপিস ত্রিপুরাকে এলাকা থেকে বিতাড়িত করা হয়েছিলো। এখন প্রতিহিংসার বশবর্তী হয়ে সে এ কাজ করে থাকতে বলে ধারণা করছেন তিনি। 

এর আগে গত ২ ডিসেম্বর রাতের একই সময়ে আগুনে সাজেকে তিনটি রিসোর্ট ও রেস্টুরেন্টসহ একটি বসতঘর পুড়ে ছাই হয়েছিলো। 


একাত্তর/এসজে 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে।
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর