শনিবার থেকে আগের ভাড়াতে অর্ধেক আসন খালি রেখে চলবে বাস

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৯:৩৩ পিএম

মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে সড়কে বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে এক্ষেত্রে নতুন করে ভাড়া বাড়ানো হয়নি। বর্তমান ভাড়াতেই অর্ধেক আসন খালি রেখে যাত্রী পরিবহন করবেন বাস মালিকরা।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।

এর আগে গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ১৩ জানুয়ারি থেকে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়। 

তবে এ নির্দেশনার পর থেকেই ভাড়া বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ দেওয়া শুরু করেন বাস মালিকরা। এ পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয় বনানীতে বুধবার (১২ জানুয়ারি) দুপুরের পর সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বৈঠকে বসে বিআরটিএ। ওই বৈঠকে, বাসভাড়া না বাড়িয়ে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির সমাবেশে ভেঙে পড়লো সভামঞ্চ

বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। 


একাত্তর/এসি

জ্বালানি তেলের মূল্য কমার পর দূরপাল্লার বাসে নতুন ভাড়া নির্ধারণের পরও যেসব কোম্পানি কাউন্টারে এখনো তালিকা প্রকাশ করেনি তাদেরকে সতর্ক করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান...
ডিজেলের দাম কমার পর ডিজেলচালিত বাস ও মিনি বাসের পরিচালন ব্যয় বিশ্লেষণ করে কিলোমিটার প্রতি তিন পয়সা ভাড়া কমিয়েছে সরকার।
ডি‌জে‌লের দাম দুই দফায় লিটা‌রে ৩ টাকা কমায় বাস ভাড়া প্রতি কি‌লো‌মিটা‌রে ৩ পয়সা কমানোর সুপারিশ ক‌রে‌ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণ কমিটি। 
কাজের পারফরম্যান্স কমে যাওয়ায় ৩৭ জন কর্মকর্তা-কর্মচারীর বেতনের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর