পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তৈমূরের

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৯:২৫ পিএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার। 

রোববার (১৬ জানুয়ারি) সকাল থেকে নগরীর বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে জেতার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় তিনি বিভিন্ন ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন। 

তিনি আরও অভিযোগ করেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন ধীরগতির ও ত্রুটিপূর্ণ হওয়ায় ভোটপ্রদান বিঘ্নিত হচ্ছে। এতে করে বিরক্ত হচ্ছেন ভোটাররা। 

তিনি বলেন, অনেক ভোটারই ইভিএম পদ্ধতি না বোঝার কারণে ভোট দিতে সমস্যা হচ্ছে। এছাড়াও তার সাতজন কর্মীকে কেন্দ্র থেকে গ্রেপ্তার করারও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: নাসিক নির্বাচন দেখতে নারায়ণগঞ্জে মাহবুব তালকুদার 

তবে গ্রেপ্তার করা হলেও নির্বাচন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, এই সরকারের ক্ষমতা আছে, ক্ষমতা অপব্যবহারের ক্ষমতাও আছে। সব অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করে এক লাখ ভোটের ব্যবধানে জেতার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন তিনি। 

এদিকে, ইভিএমের ধীরগতির কারণে ভোট দিতে দেরি হচ্ছে, তাই এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

অন্যদিকে, কোনো কেন্দ্রেই কোনো প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের অভিযোগের প্রেক্ষিতে একথা জানান তিনি। 


একাত্তর/এসজে

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন আবারও নাকচ করেছে আদালত। 
নির্বাচনী ফলাফল পরবর্তী এক ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক ভাগ্য পরিবর্তিত হয় এবং বর্তমানে প্রাপ্ত ৭৭টি আসন তাদের জন্য এক শক্ত ভিত্তি।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর