সুচিত্রা সেনের প্রয়াণদিবসে পৈতৃক বাড়ি সংস্কারের দাবি

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০১:৫০ পিএম

নানা আয়োজনে মহানায়িকা সুচিত্রা সেনের অষ্টম মৃত্যুবার্ষিকী পালন করছেন পাবনার সংস্কৃতিকর্মীরা। তার মৃত্যুদিনে মহানায়িকার পৈত্রিক বাড়িটি সংস্কারের দাবি তুলেছেন দর্শনার্থীরা।

image


পাবনার গোপালপুর মহল্লার হেমসাগর লেনের এই বাড়িতে ১৯৩১ সালের ৬ এপ্রিল জন্ম নেন সুচিত্রা সেন। চলচ্চিত্রে প্রবেশের আগে তার নাম ছিলো রমা দাসগুপ্ত। 

পাবনা পৌরসভায় চাকরি করতেন বাবা করুণাময় দাসগুপ্ত। মা ইন্দিরা দেবী ছিলেন গৃহিণী। 

আরও পড়ুন: চলে গেলেন কিংবদন্তী কত্থকশিল্পী বিরজু মহারাজ

শৈশব-কৈশোর এ বাড়িতে কাটলেও, অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় পরিবারসহ চলে যান কলকাতায়। এরপর এই বাড়িটি দীর্ঘদিন দখলে রেখেছিলো স্বাধীনতাবিরোধী একটি চক্র। 

সংস্কৃতিকর্মীদের আন্দোলনের ফলে বাড়িটি একসময় দখল মুক্ত হয়। তবে সংস্কারের অভাবে দর্শনার্থীরা আগ্রহ হারাচ্ছে এর প্রতি। 

image


অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফরোজা আখতার বলেন, 'মহানায়িকা সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িতে পর্যটক আকৃষ্ট করার জন্য সকল ধরনের কাজ এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এটি নিয়ে ট্যুরিজম বোর্ড ও জাতীয় পর্যটন সংস্থার কাছে চিঠি লেখা হয়েছে। তারা ইতোমধ্যে এটি পরিদর্শন করেছেন। আমাদের একটি দিকনির্দেশনা দিয়েছেন। আশা করছি স্বল্প সময়ের মধ্যে এটি সকলের কাছে একটি আকর্ষণীয় পর্যটন স্থানে পরিণত হবে।' 

সাড়ে ৭৪ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র প্রবেশ করেন সুচিত্রা সেন। হিন্দি ও বাংলা মিলিয়ে সর্বমোট ৬১টি ছবিতে অভিনয় করেছেন তিনি। 

তিনিই প্রথম ভারতীয় অভিনয় শিল্পী যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছিলেন। পরে ১৯৭২ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন। 

image


২০০৫ সালে দাদা ফালকে পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। তবে সরাসরি পুরস্কার নিতে হবে বলে সেটি প্রত্যাখ্যান করেন তিনি। ২০১২ সালে ভারতের পশ্চিমবঙ্গ সরকার বঙ্গবিভূষণে ভূষিত করেন তাঁকে। 

টানা ২৫ বছর চলচ্চিত্রে থেকে, ১৯৭৮ সালে প্রণয় পাশা ছবি করার পর নিজেকে গুটিয়ে নেন চলচ্চিত্র জগত থেকে। এরপর তিন যুগ তিনি আর মানুষের সামনে আসেননি। 

২০১৪ সালের ১৭ জানুয়ারি ৮৩ বছর বয়সে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই কিংবদন্তী অভিনেত্রীর। 


একাত্তর/এসজে
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন রাজনৈতিক মহলে সুনামি বইয়ে দিয়েছে, তেমনই বিনোদন জগতের অলিন্দেও লেগেছে তার তপ্ত আঁচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় আরজি করের সেই অভিশপ্ত ঘটনার নির্যাতিতার...
বলিউডের ইতিহাসের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা 'কাল হো না হো'-র সেই চঞ্চল অথচ গম্ভীর 'নায়না' চরিত্রটির কথা মনে আছে? চরিত্রটিতে প্রীতি জিনতার অভিনয় আজও দর্শকের চোখে পানি আনে। কিন্তু সম্প্রতি নেটপাড়ায়...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর