নাসিক কাউন্সিলর: ১৩টি আওয়ামী লীগ ও ১০টি বিএনপির

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৬:১৭ পিএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি কাউন্সিলর পদের ১৩টিই জিতেছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। আর, বিএনপি সমর্থিত প্রার্থীরা জিতেছে ১০টি পদে।

এবারের নির্বাচনে ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ১৪৮ জন। এদের মধ্যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ১৩ জন প্রার্থী।

আর নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে বিএনপির রাজনীতি করেন ১০ জন। এছাড়া দুই জন জাতীয় পার্টি এবং একজন বাসদের রাজনীতি করেন। আর একজন নির্বাচিত হয়েছে স্বতন্ত্র হিসাবে।

নবনির্বাচিত ২৭ কাউন্সিলর হলেন- সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডে আওয়ামীপন্থী আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা মো. ইকবাল হোসেন। ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামীপন্থী শাহজালাল বাদল, ৪নং ওয়ার্ডে যুবদলের নুর উদ্দিন।

৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিনের ছেলে গোলাম মুহাম্মদ সাদরিল, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের মতিউর রহমান, ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের মিজানুর রহমান রিপন, ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের রুহুল আমিন মোল্লা,৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া ইস্রাফিল প্রধান।

এছাড়া ১০নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের ইফতেখার আলম খোকন, ১১নং ওয়ার্ডে বিএনপির অহিদুল ইসলাম ছক্কু, ১২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির শওকত হাসেম শকু, ১৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির মাকসুদুল আলম খন্দকার।

১৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের মনিরুজ্জামান মনির, ১৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের অসিত বরন বিশ্বাস, ১৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের রিয়াদ হাসান, ১৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের মো. আব্দুল করিম বাবু, ১৮নং ওয়ার্ডে শ্রমিক লীগ নেতা কামরুল হাসান মুন্না।

আরও পড়ুন: টিকা নেয়ার পরও ওমিক্রনে আক্রান্তের যত সব উপসর্গ

১৯নং ওয়ার্ডে জাতীয় পার্টির মোখলেছুর রহমান চৌধুরী, ২০নং ওয়ার্ডে বিএনপির মোহাম্মদ শাহেন শাহ, ২১নং ওয়ার্ডে দল নিরপেক্ষ শাহিন মিয়া।

২২নং ওয়ার্ডে বতমান কাউন্সিলর বিএনপির সুলতান আহমেদ ভূঁইয়া, ২৩নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের মহানগরের সভাপতি আবুল কাউসার আশা, ২৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাতীয় পার্টির আফজাল হোসেন।

২৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির এনায়েত হোসেন, ২৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির মো. সামসুজ্জোহা এবং ২৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের সিরাজুল ইসলাম।

আরও পড়ুন: ওমিক্রন ও সাধারণ ঠাণ্ডার মধ্যে যেসব পার্থক্য…

অপরদিকে সংরক্ষিত ৯ নারী কাউন্সিলর হলেন- ১, ২ ও ৩নং ওয়ার্ডে মাকসুদা মোজাফফর, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মনোয়ারা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মোসাম্মাৎ আয়েশা আক্তার দিনা।

১০, ১১ ও ১২নং ওয়ার্ডে মিনোয়ারা বেগম, ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডে শারমীন হাবিব বিন্নী, ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডে আফসানা আফরোজ বিভা।

১৯, ২০ ও ২১নং ওয়ার্ডে শিউলি নওশাদ, ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডে শাওন অংকন এবং ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডে সানিয়া আক্তার।


একাত্তর/আরবিএস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর