টিকা নিতে টার্মিনালে পরিবহন শ্রমিকদের ভিড়

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০১:৪৯ পিএম

পরিবহন শ্রমিকদের টিকা কার্যক্রম শুরুর প্রথমদিনে মহাখালী বাস টার্মিনালে ভিড় করেছেন বাসের চালক-শ্রমিকরা। তবে কার্যক্রম শুরু হতে না হতেই মাত্র দুই ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে টিকা। 

বুধবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এই টিকা কার্যক্রম উদ্বোধন করা হয়।

শ্রমিক নেতারা জানান, এদিন মহাখালী বাস টার্মিনালে একশ' জন শ্রমিককে টিকা দেয়ার কথা ছিল। কিন্তু টিকা দেয়ার খবর শুনে সেখানে অনেক পরিবহন শ্রমিক ভিড় করেন। পরে তাদের জন্য আরো একশ' ডোজ টিকার ব্যবস্থা করা হয়।

শ্রমিক নেতারা আরও জানান, যেসব শ্রমিক বুধবার টিকা পাননি, অনুমোদিত টিকা কেন্দ্র অথবা হাসপাতালে গেলে আলাদা ব্যবস্থাপনায় তাদের টিকা দেয়ার ব্যবস্থা করা হবে। 

করোনাভাইরাস ছড়ানো প্রতিরোধে সরকারি নির্দেশনা মতে প্রত্যেক বাসচালক ও হেল্পারদের করোনার টিকা দেয়ার সনদ সাথে রাখা বাধ্যতামূলক। 

আরও পড়ুন: ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা, নিহত দুই

তবে বাস্তব চিত্র হচ্ছে, এখনও প্রায় ৭০ শতাংশ চালক ও শ্রমিকই করোনা টিকার আওতায় আসেননি। তাদের বেশিরভাগই এক ডোজ টিকাও নেননি।

এরই প্রেক্ষিতে যারা এখনও এক ডোজ টিকাও নেয়নি তাদের তালিকা করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠায় পরিবহন কোম্পানিগুলো। এরপরই বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। 

আপাতত রাজধানীতে এই কার্যক্রম শুরু হলেও, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকাতেও তা চালু করা হবে।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর