অনশনে শাবিপ্রবি শিক্ষার্থীরা, আন্দোলনে শিক্ষকরাও

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৩:৪০ পিএম

আল্টিমেটাম অগ্রাহ্য করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য  অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করায় আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। 

পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় এ কর্মসূচি শুরু করেন তারা।

সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোলচত্বরে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন। সমাবেশ থেকে তারা ভিসিকে দুপুর ১২টার মধ্যে পদত্যাগের আহ্বান জানান। পদত্যাগ না করলে পূর্বনির্ধারিত আমরণ অনশন কর্মসূচী শুরুর ঘোষণা দেন তারা।

image


এদিকে, শিক্ষার্থীদের পাশাপাশি উপাচার্যের বিরুদ্ধে এবার মাঠে নেমেছেন শাবিপ্রবির শিক্ষকরাও। 

বুধবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন কয়েকজন শিক্ষক।

তাদের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লায়লা আশরাফুন বলেন, দেশের সমস্ত নারী শিক্ষক সমাজের পক্ষ থেকে আন্দোলন নেমেছেন তারা। উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল যা তাদের দৃষ্টিগোচর হয়েছে।

আরও পড়ুন: মধ্যরাতে চবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

অবস্থান নেয়া শিক্ষকরা জানান, তারা মনে করছেন ভিসির ওই বক্তব্য সমগ্র নারী সমাজের জন্য মানহানিকর। তাই শাবিপ্রবির উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

image


উল্লেখ্য, মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের আয়োজিত সংবাদ সম্মেলনে বুধবার (১৯ জানুয়ারি) ১২টার মধ্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে স্বেচ্ছায় পদত্যাগেরে আল্টিমেটাম দেয়া হয়। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেগম সিরাজুননেসা ছাত্রীহলের প্রভোস্টের পদত্যাগসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা হলে আন্দোলনের দাবি বদলে উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে পরিণত হয়।


একাত্তর/জো 

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চলমান সংকট সমাধানে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে খসড়া অধ্যাদেশ চূড়ান্তকরণ, নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ও...
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলম পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।
শিক্ষার্থীদের বেঁধে দেওয়া ২৪ ঘণ্টা সময়ের মধ‍্যেই পদত‍্যাগ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টর।
প্রথম ধাপে একাদশে ভর্তির আবেদনের সময় শেষ হওয়ার পথে। রোববার পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে গত ৯ দিনে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।১০ আগস্ট একাদশে ভর্তির প্রথম ধাপে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর