নিখোঁজের দুইদিন পর খাল থে‌কে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৩:৫৭ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের দুইদিন পর একটি খাল থেকে ভাসমান অবস্থায় কাজলী (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপু‌রে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের দক্ষিণ সোহাগপুর গ্রামের ঝিকমারি খাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। কাজলী ওই গ্রামের কাউসারের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয় সোহাগপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কাজলী। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেলে বুধবার তার পিতা কাউসার নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।

এদিকে বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ঝিকমারি খালে কাজলীর মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠায়।

না‌লিতাবাড়ী থানার অ‌ফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল ব‌লেন, এটি হত্যা না অন্য কোন কারণে মৃত্যু তা ময়নাতদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে গলায় আঘাদের চিহ্ন রয়েছে। এছাড়াও মরদেহের কিছু অংশ কাঁকরা খেয়ে ফেলেছে।


একাত্তর/এসএ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী চরের একটি সরকারি খাল দখলমুক্ত করেছে প্রশাসন।
চট্টগ্রামে নগরীর জলাবদ্ধতা নিরসনে এবার স্বেচ্ছাশ্রমে খাল খনন করছে নগর বিএনপি। দলটির নিজস্ব অর্থায়নে স্থানীয় ৭০০ নেতাকর্মী এই খাল খননে আগামী এক মাস কাজ করবে। ব্যয় হবে কোটি টাকার বেশি। 
নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া সেই শিশুকে সাঁড়াশি অভিযানে উদ্ধার করেছে র‍্যাব। এসময় বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা -ডিবি পুলিশও উপস্থিত ছিলো। 
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর