চট্টগ্রামে স্বেচ্ছাশ্রমে খাল খনন করছে নগর বিএনপি

আপডেট : ০২ মে ২০২৫, ০৩:২৯ পিএম

চট্টগ্রামে নগরীর জলাবদ্ধতা নিরসনে এবার স্বেচ্ছাশ্রমে খাল খনন করছে নগর বিএনপি। দলটির নিজস্ব অর্থায়নে স্থানীয় ৭০০ নেতাকর্মী এই খাল খননে আগামী এক মাস কাজ করবে। ব্যয় হবে কোটি টাকার বেশি। 

শুক্রবার (২ মে) দুপুরে নগরের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে নাজির খাল ও কালীর ছড়া খাল খনন কার্যক্রম শুরু হয়। এর উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

এসময় তিনি বলেন, বিগত সরকার খাল খনন বা জলাবদ্ধতা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও তার কোনো সুফল মেলেনি। কারণ, তারা অনিয়ম আর দুর্নীতি করেছে। কাজের কাজ হয়নি। 

আমীর খসরু বলেন, নগরের খালগুলোকে উন্নয়ন করা গেলে চট্টগ্রামের অর্থনীতি, পরিবেশ ও মানুষের জীবনমান উন্নত হবে। 

খাল ঘিরে ওয়াকওয়ে, সৌন্দর্য বর্ধন প্রকল্প বা পর্যটন বিকশিত করতে কর্তৃপক্ষকে আহবান জানান তিনি।

এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সিটি মেয়র ডা শাহাদাত হোসেন। তিনি জানান, সিডিএর প্রকল্পের বাইরে থাকা ২১টি খাল ও ১৬০০ কিমি নালা খননের জন্য সরকারের কাছে ৩৯৮ কোটি টাকা চেয়েছে সিটি কর্পোরেশন। 

এসময় খালে ময়লা-আবর্জনা না ফেলতে জনসচেতনতা ও প্রয়োজনে জেল-জরিমানার হুঁশিয়ারি দেন মেয়র।

একাত্তর/এসি
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর