ঢাবিতে আবারও সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা, খোলা থাকবে হল

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০১:৫৮ পিএম

করোনা সংক্রমণের উর্ধ্বগতি মাথায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও সশরীরে ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের মতোই এবারও অনলাইনে ক্লাস-পরীক্ষা চলমান থাকবে।

তবে সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ হলেও খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। স্বাস্থ্যবিধি মেনে হলে অবস্থান করতে পারবে শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এই তথ্য জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে নির্দেশনা জারি হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের কার্যক্রম সীমিত পরিসরে চলবে। হলগুলোর সার্বিক করোনা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঢাবির করোনা পরীক্ষা ল্যাবের দায়িত্বপ্রাপ্ত অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, গত ১০ দিনে ঢাবির ৪৪ শিক্ষার্থী ও ৩০ শিক্ষকের করোনা পজিটিভ এসেছে।

এর আগে, একইদিন করোনা প্রতিরোধে স্কুল বন্ধের ঘোষণা দেয় সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে পাঁচ নির্দেশনা জারি

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা নেওয়ার কথাও জানায় মন্ত্রিপরিষদ। তবে বিশ্ববিদ্যালয় যেহেতু নিজেদের আইনে চলে তাই এ বিষয়ে তাদের সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

এদিকে নির্দেশনা জারির পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যায়ের সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরিস্থিতি সাপেক্ষে পরবর্তী সময়ে পরীক্ষার সময়সূচি জানানো হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইতিমধ্যেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সশরীর ক্লাস বন্ধ করে অনলাইন ক্লাসে ফিরে গেছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ প্রতিরোধে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দুই সপ্তাহের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়। কিন্তু পরিস্থিতি খারাপ হলে প্রায় ১৮ মাস বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান।

করোনা পরিস্থিতির কিছুটা ভালোর দিকে গেলে গত ১২ সেপ্টেম্বর সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত এলো।


একাত্তর/টিএ

অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর