চাকরি হারিয়ে সুরের ফেরিওয়ালা মামুন

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৪:৩৬ পিএম

ঢাকার গাজীপুরের একটি পোশাক কারাখানায় কাজ করছিলেন মামুন। ১৬ বছরে ধরে করা সেই চাকরিতে ভালোই চলছিলো সংসার। কিন্তু বছর দুয়েক আগে যখন দেশে মহামারির প্রকোপ ক্রমশই বাড়ছিল, তখন ‘বিনা মেঘেই বজ্রপাত’ হয় মামুনের। চাকরি হারান তিনি।

অথৈ সাগরে ভাসতে থাকা মামুনের জীবনে খড়কুটোর মতো ভেসে আসে একটি অবলম্বন। বাবার কাছে থেকে শখ করে শেখা বাঁশি বাজানোকেই জীবিকার শেষ পথ হিসেবে বেছে নেন তিনি। এরপরের গল্পটা একজন বাবার, সংসার টিকিয়ে রাখা এক যোদ্ধার।

চল্লিশের কোটায় পা রাখা মামুন জানান, কিশোর বয়সে বাবার কাছে বাঁশি বাজানো শিখেছিলেন। ছিলো বাঁশি তৈরির কারখানাও। করোনার প্রভাবে যখন চাকরি চলে গেলো তখন অন্য কোনো উপায়ন্তর না দেখে বন্ধ হয়ে যাওয়া বাবার সেই ছোট্ট কারখানা আবারও চালু করেন তিনি।

মামুনের বাড়ি শ্রীপুরের ভাংনাহাটিতে। তার কারখানাও সেখানে। এতে কাজ করেন তিনজন। বানানো বাঁশিগুলো মামুন ঘুরে ঘুরে বিক্রি করেন জয়দেবপুর, গাজীপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায়।

image


‘করোনা আসার পর চাকরি গেলো। এরপর ব্যবসা শুরু করলাম। যখন এই রোগের প্রকোপ একটু কমে তখন ভালোই বেচা-বিক্রি হয়। কিন্তু অনেকেই বাঁশি ধরতে ভয় পান। মহামারি বাড়লে দুর্ভোগও বাড়ে- বলেন মামুন।’

কিন্তু শুধু বাঁশি বেঁচে আর সংসার চলে না মামুনের। তাই জায়গায় জায়গায় ঘুরে বাঁশি বাজানো শেখান তিনি। বলেন, ‘ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আমার শিষ্য আছে। আমি তাদের বাঁশি বাজাতে শেখাই। অনেকে সম্মান করে ওরা (শিক্ষার্থীরা), ভালো লাগে।’

করোনা আরও বাড়লে কি হবে এমন প্রশ্নে কিছুটা চিন্তায় পড়ে যান মামুন। বলেন, ‘চাকরিটা যখন চলে গিয়েছিলো, তখন ছেলে-সন্তানদের নিয়ে বেশ কষ্ট করেছি। একই ধরনের কষ্টে পড়ে যাবো এখন যদি সব বন্ধ হয়ে যায়। হয়তো না খেয়েও থাকতে হবে।’

দিনে কি পরিমাণ বিক্রি হয় জানতে চাইলে তিনি বলেন, ‘এখন কয়েকটা বাঁশি বেঁচতে পারি। হাজার দুয়েক টাকা সারাদিনে বেঁচতে পারলে মোটামুটি চলে যায়।’

আরও পড়ুন: বিজয়ের পঞ্চাশ বছরে বদলে যাওয়া বাংলাদেশ

image


‘ছেলে দুইটা স্কুলে পড়ে। ভালো জামা-কাপড় কিনে দিতে পারিনা। কখনো এটা-সেটা আবদার করে বসে। অনেক কিছুই দিতে পারিনা। বাবা হয়েও যেন জবাব নেই কিছুর! কবে যে আল্লাহ মুখ তুলে চাইবে!’ -কথাগুলো বলতে বলতে মামুন কখনও নিজের অশ্রু সংবরণ করলেন, আবার কখনও ব্যর্থ হলেন।

বাঁশি বিক্রির সময় মুখে কোনো কথা বলেন না মামুন। শুধু বাজিয়েই চলেন সারাদিন। মনে হলে, তার ক্লান্তির যেন কোনো ক্ষমা নেই।


একাত্তর/আরএ

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ভবিষ্যতে গুমের মতো মানবতাবিরোধী অপরাধ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
গুম বা ‘এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বন্ধ, অতীতের গুমের ঘটনা তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার ও প্রতিকার নিশ্চিত করতে পৃথক আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর