রাজধানীতে করোনা পরীক্ষায় অর্ধেকের বেশি পজেটিভ

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০৯:১৬ পিএম

রাজধানীর হাসপাতাল কিংবা নমুনা সংগ্রহের বুথে সব জায়গাতেই বাড়ছে করোনা আক্রান্ত মানুষের ভিড়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিনই এই ভিড় বিস্তৃত হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে যেমন তিন গুণ হয়েছে, মানুষের লাইন তেমনি শনাক্তের হারও বেড়েছে কয়েকগুণ। এসব কেন্দ্রে গত দু’একদিনেই শনাক্তের হার বেড়ে ৫০-৬০ শতাংশে পৌঁছেছে।

যদিও শনিবার সারাদেশে এই হার ২৮ শতাংশ। আক্রান্তের সংখ্যাটাও থাকছে দশ হাজারের কাছাকাছি। তবে বেড়েছে মৃত্যুর সংখ্যা।

ঢাকায় হাসপাতালগুলো বাদে করোনার নমুনা পরীক্ষার জন্য নগরীতে বুথ আছে ২৩টি। এসব বুথে এখন দারুণ ব্যস্ততা। কারণ করোনা পরীক্ষার জন্য লাইন বড় হচ্ছে প্রতিদিনই।

দশ দিন আগেও যেখানে ১৫-২০ জন মানুষ যেতেন করোনা পরীক্ষার জন্য, সেখানে এখন যাচ্ছেন দেড় থেকে দুইশ’র বেশি মানুষ।

এসব বুথে সাধারণত বেলা এগারটা পর্যন্ত নমুনা নেয়ার কথা থাকলেও অতিরিক্ত ভিড়ের কারণে দুপুর একটা পর্যন্তও চলে সেই কাজ।

তবে শঙ্কার জায়গাটা হচ্ছে যারা পরীক্ষা করছেন, তাদের ৫০ থেকে ৬০ শতাংশই করোনা পজেটিভ হিসাবে শনাক্ত হচ্ছেন।

হাসপাতালের বুথগুলোতেও একই চিত্র। সাতদিন আগেও যেখানে ৩০ জনের পরীক্ষা হতো এখন আরটি পিসিআর আর এন্টিজেন মিলে প্রায় আড়াইশ মানুষের নমুনা পরীক্ষা হচ্ছে প্রতিদিন। মুগদা হাসপাতালেও করোনা শনাক্তের হার ৫০ থেকে ৬০ শতাংশ।

আরও পড়ুন: নগরীর সব করোনা হাসপাতালেই বাড়ছে রোগীর ভিড়

রাজধানীর হাসপাতালগুলোর যখন এই পরিস্থিতি তখন সারাদেশেও পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছুঁয়েছে ২৮.০২ শতাংশ। আক্রান্তে শনাক্ত হয়েছেন ৯৬১৪ জন। আর মারা গেছে ১৭ জন। হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাটাও বাড়ছে ধীরে ধীরে।

একাত্তর/আরএ

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর