পুতিনকে নিয়ে মন্তব্যের পর জার্মান নৌপ্রধানের পদত্যাগ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২:৫৮ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মান পাওয়ার যোগ্য, এমন মন্তব্যের পর পদত্যাগ করতে বাধ্য হলেন জার্মানির নৌপ্রধান ভাইস এডমিরাল কে-আচিম শোয়েনবাখ। 

শনিবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি জানান, প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যাম্ব্রেখটের কাছে পদত্যাগপত্র দেওয়ার পর তিনি তা গ্রহণ করেছেন। 

শুক্রবার (২১ জানুয়ারি) ভারতে এক আলোচনায় সভায় ওই মন্তব্য করেছিলেন শোয়েনবাখ। সেখানে তিনি ইউক্রেন কখনোই মস্কোর কাছ থেকে ক্রিমিয়াকে ফিরিয়ে আনতে পারবে না বলেও মন্তব্য করেন। 

'পুতিন আসলে সম্মান চান', বলেন শোয়েনবাখ। 'কাউকে সম্মান দিতে টাকা লাগে না। তিনি যে সম্মানটুকু চান তা তাকে দেওয়া খুবই সহজ।' 

আরও পড়ুন: জেল ভেঙে মুক্ত কয়েকশ' আইএস সদস্য, সংঘর্ষে বহু মৃত্যু

পদত্যাগের পর নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান শোয়েনবাখ। জার্মানিকে প্রতিকূল পরিস্থিতির দিকে ঠেলে না দিতে এটি সঠিক পদক্ষেপ, বলেন তিনি। 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যখন চূড়ান্ত উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, তখন এমন মন্তব্যের পরপরই জার্মানিতে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। তার বক্তব্য রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে জার্মানির অবস্থানকে প্রতিফলিত করে না বলে মন্তব্য করে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

নৌপ্রধানের এ মন্তব্যকে প্রত্যাখ্যান করার জন্য জার্মানির প্রতি আহবান জানিয়েছিল ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। নৌপ্রধানের এসব মন্তব্য পরিস্থিতিকে অবনতির দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তারা। 


একাত্তর/এসজে

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর