সচিবালয়েই কার্যকর হয়নি অর্ধেক জনবলের নির্দেশনা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০৭:২৪ পিএম

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে অর্ধেক জনবল দিয়ে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনার পরদিনও সচিবালয়ে সেটি বাস্তবায়ন হয়নি। 

তবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, দ্রুতই এই নির্দেশনা বাস্তবায়ন করা হবে। সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হবে। 

রোববার সন্ধ্যায় মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এবার সব সরকারি-বেসরকারি অফিস অর্ধেক কর্মকর্তা ও কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে। 

বাকি অর্ধেক কর্মকর্তা ও কর্মচারীরা নিজ কর্ম এলাকায় অবস্থান করে দাপ্তরিক কাজ ভার্চুয়ালি সম্পন্ন করবেন। এই সিদ্ধান্ত সোমবার থেকে বাস্তবায়ন শুরু হয়ে চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

নতুন বিধিনিষেধে আরও বলা হয়, সুপ্রিমকোর্ট আদালতগুলোর বিষয়ে নির্দেশনা জারি করবে। আর আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত দেবে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

আরও পড়ুন: বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ভবনের আগুন নিয়ন্ত্রণে

তবে এসব নির্দেশনা জারির পরদিন, সোমবার প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে গিয়ে দেখা যায় অর্ধেক জনবলের বিষয়টি সেখানেই কার্যকর হয়নি।

তবে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দু’একদিনের মধ্যেই নির্দেশনা বাস্তবায়ন হবে। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেয়া হবে। কাজ করবে মোবাইল কোর্টও।

তিনি বলেন, অর্ধেক জনবল নিয়ে অফিস করার সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে সরকার। এক্ষেত্রে গর্ভবতী নারী এবং অসুস্থ ব্যক্তিরা বাসা থেকে অফিস করবেন

দেশে সংক্রমণের হার এখন ৩০ শতাংশের ওপরে। সংক্রমণের উর্ধ্বগতি বিবেচনায় এক সপ্তাহ পর আবারও বৈঠক করা হবে হবে বলে জানিয়েছেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি দেখে আগামী এক সপ্তাহ পর চলমান বিধি নিষেধের বিষয়ে পরবর্তী নির্দেশনা দেয়া হবে।

জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবাইকে মাস্ক পরে বাইরে আসতে হবে। এই ব্যাপারে সবাইকে জানানো হবে। 

তিনি জানান, সবাইকে আগে থেকে সতর্ক করে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। তখন কারো মুখে মাস্ক না থাকলে জরিমানা করা হবে। 

তিনি বলেন, যেহেতু তৃতীয় ঢেউয়ে আছি, আমাদের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে এ রকম নির্দেশনা ছিল, সেগুলো আমরা বাস্তবায়ন করেছি। 

এদিকে, গত ১০ জানুয়ারি মন্ত্রীপরিষদ বিভাগ থেকে ১১ দফা বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়, যা কার্যকর হয় ১৩ জানুয়ারি থেকে।


একাত্তর/এআর


শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর