তিন প্রাণের বিনিময়ে হাজিরপুর-বিদিরপুর ক্রসিংয়ে গেট নির্মিত

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৬:০৫ পিএম

অবশেষে তিনজনের প্রাণের বিনিময়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হাজির মোড় ও বিদিরপুর মোড়ের রেল ক্রসিংয়ে অস্থায়ী গেট নির্মাণ সম্পন্ন হলো। তবে মিলকি মোড়টি এখনও অরক্ষিত রয়ে গেছে। 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে হাজির মোড় ও বিদিরপুর রেল ক্রসিংয়ে পৌরসভার উদ্যোগে বাঁশ দিয়ে অস্থায়ী গেটগুলো নির্মাণ করা হয়। তবে মিলকির মোড়ে এখনও গেট নির্মাণের কোন উদ্যোগ নেয়া হয়নি।

মঙ্গলবার দুপুরে দেখা যায়, পৌরসভার উদ্যোগে রেললাইন ক্রসিংয়ের দুই পাশে বাঁশ দিয়ে অস্থায়ী গেট নির্মাণের কাজ চলছে।

হাজির মোড় রেল ক্রসিং গেট তদারকিতে থাকা পৌরসভার তিন নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ জানান, সোমবার এ মোড়ে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। তাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মোখলেসুর রহমানের নির্দেশে হাজির মোড় ও বিদিরপুর মোড়ে অস্থায়ী গেট নির্মাণ করা হচ্ছে। এখানে পৌরসভার আনসার সদস্যরা পালাক্রমে ডিউটি করবে।

তবে মিলকি এলাকায় গেট নির্মাণ না হওয়ায় ঐ এলাকার লোকজনের মধ্যে কিছু অসন্তোষ লক্ষ্য করা গেছে। এ ব্যাপারে মেয়র মোখলেসুর রহমান জানান, জনগণের জানমাল রক্ষার অংশ হিসেবে পৌরবাসীর স্বার্থে অরক্ষিত দুইটি রেল ক্রসিংকে সুরক্ষিত করা হলো।

আরও পড়ুন: গর্ভবতী ছাগল চুরির পর জবাই, আটক তিন

আপাতত আনসারদের সহায়তায় গেট দুইটি পরিচালনা করা হবে। মিলকি মোড়ের ব্যাপারে তিনি জানান, যেহেতু ঐ রেল ক্রসিংটি তুলনামূলক কম জনবহুল তাই সেখানে পরে গেট নির্মাণের উদ্যোগ নেয়া হবে। তবে জরুরী ভিত্তিতে জনবহুল বিদিরপুর ও হাজির মোড়ে দুইটি গেট নির্মাণ করা হলো।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জানান, অরক্ষিত রেল ক্রসিংগুলোর ব্যাপারে ইতিমধ্যেই রাজশাহী বিভাগীয় কমিশনারকে অবহিত করা হয়েছে। আপাতত পৌরসভার মাধ্যমে সমস্যার সমাধান করা হচ্ছে। পরে রেল কর্তৃপক্ষের মাধ্যমে স্থায়ী গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগের উদ্যোগ নেয়া হবে।

উল্লেখ্য, সোমবার (২৪ জানুয়ারি) সকালে হাজিরপুর রেল ক্রসিংয়ে মহানন্দা ট্রেনের ধাক্কায় ভটভটির চালকসহ তিনজন এবং গত ২০ বছরে ছয়জনের মৃত্যু হয়েছে এসব অরক্ষিত রেল ক্রসিং এলাকায়।


একাত্তর/এসজে

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর