শপথ নেয়ার পরপরই চার চেয়ারম্যানের হাতে হাতকড়া

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৬:০২ পিএম

রাঙামাটিতে শপথ গ্রহণের পরপরই নবনির্বাচিত চার ইউপি চেয়ারম্যানকে আটক করেছে ডিবি পুলিশ। 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিইয়েছে পুলিশ।

আটক চার ইউপি চেয়ানম্যান হ‌লেন সদর উপ‌জেলার কুতুকছ‌ড়ি ইউ‌নিয়‌নের কানন চাকমা, না‌নিয়ারচ‌র সা‌বেক্ষং ইউ‌নিয়‌নের সুপন চাকমা, ঘিলাছ‌ড়ি ইউ‌নিয়‌নের অমল কা‌ন্তি চাকমা ও বু‌ড়িঘা‌ট ইউ‌নিয়‌নের প্র‌মোদ খীসা। 

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চতুর্থ ধাপের নির্বাচনে জয়ী রাঙ্গামাটি সদর ও নানিয়ারচর উপজেলার ১০ ইউপি চেয়ারম্যানকে শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: তিন প্রাণের বিনিময়ে হাজিরপুর-বিদিরপুর ক্রসিংয়ে গেট নির্মিত

আটক চারজনকে বিকেলে রাঙ্গামাটি জেলা ও দায়রাজজ আদালতে তোলা হয়। 

পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন জানান, নবনির্বাচিত ওই ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা হত্যার অভিযোগে মামলা রয়েছে। তারা ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।


একাত্তর/এসজে

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
দেশে হামের প্রাদুর্ভাব ও এর জটিল উপসর্গ নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম নিয়ে...
চোখের পলক না ফেললে বোঝার বোঝার এতটুকু সুযোগ নেই- সামনে দাঁড়িয়ে থাকা রূপসী কি কোনো মণ্ডপের মৃন্ময়ী প্রতিমা, নাকি সত্যিকারের কোনো রক্তমাংসের মানুষ! দেবী দুর্গার রাজকীয় সাজে এমনই এক চমকপ্রদ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর