দেখি সিআইডি আমাকে অ্যারেস্ট করে কিনা: ড. জাফর ইকবাল

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০১:২৩ পিএম

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে মানবিক সহায়তা দেওয়ায় সাবেক পাঁচ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবাল। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমি আবেগি মানুষ। চোখের জল আটকাতে পারি না। আমি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মারকে লিখে ১০ হাজার টাকা পেয়েছি। এটা এখন তোমাদের দিচ্ছি। এখন সিআইডি দেখি আমারে অ্যারেস্ট করে কিনা। আমারে অ্যারেস্ট করে নিয়ে যাক।

বুধবার (২৬ জানুয়ারি) ভোর ৪ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন অধ্যাপক ড. জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক জাফর ইকবাল এসব কথা বলেন। 

শিক্ষার্থীদের বিরুদ্ধে গুলি অভিযোগের বিষয়ে তিনি বলেন, এখন টেকনোলজির যুগ। সিসিটিভি লাগে না, সবার হাতে এখন মোবাইল ফোন। সেই মোবাইল ফোনের একটা ফুটেজ অন্তত দেখানো হোক, যেখানে আমার শিক্ষার্থীরা গুলি ছুড়েছে। তাই বলছি হয়রানি বন্ধ করেন।     

তিনি শিক্ষার্থীদের বলেন, তোমরা আসলে কি করেছো, তা বলে বোঝাতে পারবো না। তোমরা ইতিহাস গড়েছো। তোমাদের সঙ্গে দেশের সব তরুণ আছে।

এদিকে ড. মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে অবশেষে ৭ দিন পর অনশন ভেঙেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আমরণ অনশনরত শিক্ষার্থীরা।

ড. জাফর ইকবাল শিক্ষার্থীদের অনশন ভাঙার আহ্বান জানিয়ে বলেন, জীবন অনেক মূল্যবান। তুচ্ছ বিষয়ে জীবন অপচয় করা যাবে না।

আরও পড়ুন: অনশন ভাঙলেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

এ সময় অধ্যাপক জাফর ইকবাল ও ইয়াসমিন হক বলেন, উপর মহল থেকে আশ্বাস দেওয়া হয়েছে এসব মামলা তুলে নেওয়া হবে। পাশাপাশি শাবির সাবেক পাঁচ শিক্ষার্থীকেও আজ জামিন দেওয়া হবে।  

শিক্ষার্থীদের হল, ডাইনিং, টং, ফুডকোর্ট, বিশ্ববিদ্যালয়ের আশপাশের খাবার দোকান এবং বাবুর্চিদের দিয়ে রান্না করানোর প্রক্রিয়া বন্ধ করে শিক্ষার্থীদের অভুক্ত রেখে আন্দোলন নস্যাতের চেষ্টার তীব্র নিন্দা জানান ইয়াসমিন হক এবং জাফর ইকবাল।  


একাত্তর/আরবিএস  

বিগত সরকারের আমলে আটকে থাকা শিক্ষক নিয়োগ ও পদায়ন কার্যক্রম দ্রুত শুরু করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি...
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভর্তি পরীক্ষার আগের রাতে ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দিয়ে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর