কঙ্কালচোর ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০২:২৭ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় গোরস্থানের কবর খুঁড়ে ১২টি কঙ্কাল চুরির ঘটনার পরের দিন আবারো ১৪টি কঙ্কাল চুরির হওয়ার অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে জড়িতদের ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। 

বুধবার (২৬ জানুয়ারি) রাতে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের কইকিল্লা গোরস্থানে আরও ১৪টি কবর থেকে কঙ্কাল চুরি হয়। এর আগে মঙ্গলবার রাতেও ওই কবরস্থান থেকে ১২টি কঙ্কাল চুরি করা হয়েছিলো। 

এলাকাবাসী জানান, ওই এলাকার বুধবার সকালে কয়েকটি কুকুরকে একটি কবরের পাশে ঘোরাঘুরি করতে দেখলে স্থানীয় এক ব্যক্তি সে কবরের পাশে গিয়ে দেখেন কবরের মাটি সরানো ও মাঝের বাঁশগুলো অন্যত্র রাখা। 

এ খবর পেয়ে স্বজনরা ওই গোরস্থানে দাফন করা আত্মীয়দের কবর দেখতে আসেন। গোরস্থানের চারপাশে খবর নিয়ে দেখা যায় মৃত মছির উদ্দীন, আব্দুর রহমান, মাহাবুব আলম, নকিবুল, লিলিমা, আম্বিয়াসহ ১৪টি কবরের মাটি এবং বাঁশ একই কায়দায় উঠানো হয়েছে।

আরও পড়ুন: বোদায় কবর খুঁড়ে ১২ কঙ্কাল চুরি

সাকোয়া ইউপির সাবেক চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ জানান, কিছু কবরের মাটি ও বাঁশ সরিয়ে রাখা বলে দেখা গেছে। প্রকৃত ঘটনা বোঝা যাচ্ছে না। তবে একটি পাকা কবরের ওপর দুটি কম্বল পাওয়া গেছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনাটি অনেকদিন ধরে চলে আসছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে চেষ্টা করছে পুলিশ। 

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বলেন, যেহেতু বিষয়টি স্পর্শকাতর সে কারণে অধিকতর তদন্তের প্রয়োজন। প্রাথমিকভাবে গোরস্থান কমিটিকে আইনের সহায়তা নিতে বলা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট দপ্তরে আবেদনের করলে সে আবেদনের প্রেক্ষিতে আদালত নির্দেশ দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 


একাত্তর/এসজে
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জীবনের শুরুটা হয়েছিল শুভ পরিণয়ের মধ্য দিয়ে—ছাদনাতলায় একে অপরের হাত ধরে বেঁচে থাকার যে অঙ্গীকার করেছিলেন, মৃত্যুর পর শেষযাত্রাতেও বিচ্ছেদ হলো না তাদের। পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর শোকে রেলে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর