অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলা

প্রদীপ-লিয়াকতের ফাঁসি, ছয়জনের যাবজ্জীবন

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০৯:২২ পিএম

বহুল আলোচিত ও প্রতীক্ষিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার প্রধান আসামি বরখাস্ত ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের ফাঁসির আদেশ দেয়া হয়েছে। 

একই সাথে সিনহাকে হত্যায় সহযোগিতা এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে বরখাস্ত এসআই নন্দ দুলাল রক্ষিত ও সাগর দেবসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। মামলার বাকি সাত আসামি চার পুলিশ ও তিন এপিবিএন সদস্যকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। 

সোমবার (৩১ জানুয়ারি) দুপুর দুইটা ২৫ মিনিটে কক্সবাজার জেলা জজ আদালতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল তিনশ' পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়া শুরু করেন। বিকেল চারটা ২০ মিনিটে রায় ঘোষণা করেন তিনি। 

এর আগে সিনহা হত্যা মামলার ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে কারাগার থেকে আসামিদের আদালতে আনা হয়।

রায়ের সময় আদালতে হাজির ছিলেন মামলার বাদী সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 

তবে আদালতে ঢুকতে পারেননি আসামিদের স্বজনরা। বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে তাদের। 

২০২০ সালের ৫ আগস্ট নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন। 

এতে প্রধান আসামি করা হয় টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে। 

আরও পড়ুন: সিনহা হত্যার শুরু থেকে শেষ

২০২০ সালের ১৩ ডিসেম্বর র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। 

image

একইদিন পুলিশের করা মামলা তিনটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। ১৫ আসামির মধ্যে ওসি প্রদীপসহ তিনজন ছাড়া বাকি ১২ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে নৃশংসভাবে খুন হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। 

এ ঘটনায় সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের ঘটনাকে ধামাচাপা দিতে নানা অপচেষ্টা চালানো হলেও তদন্তে বেরিয়ে আসে জড়িতদের নাম এবং তাদের নৃশংসতার কাহিনী।



একাত্তর/এসজে

ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল, Snowtex Group-এর সিস্টার কনসার্ন, আজ থেকে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ মূল্যছাড়ের আয়োজন।
অবকাঠামো খাতে উদ্ভাবন ও টেকসই নির্মাণকে উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে নির্মাণসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। আজ রাজধানীর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর