যুক্তরাষ্ট্র রাশিয়াকে যুদ্ধে জড়াতে চাইছে: পুতিন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৬ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে রাশিয়াকে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়াতে চাইছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মস্কোতে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে পুতিন বলেন, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের ছুতো হিসেবে রাশিয়ার সাথে ইউক্রেনের বিরোধ উসকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্র ইউরোপে ন্যাটোর ক্ষমতা নিয়ে রাশিয়ার উদ্বেগকে অগ্রাহ্য করছে বলেও অভিযোগ করেন তিনি। ইউক্রেন সংকট নিয়ে গত কয়েক সপ্তাহে এই প্রথমবার মুখ খুললেন তিনি। 

তিনি বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই। তারা শুধু রাশিয়ার উন্নতি থামাতে ইউক্রেনকে ব্যবহার করতে চায়। 

সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনাসহ অস্ত্র মোতায়েন করার পর এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে পশ্চিমা বিশ্ব। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন আক্রমণের পরিকল্পনা করার অভিযোগ তাদের। 

আরও পড়ুন: সেনাবাহিনী সম্প্রসারণ করবে ইউক্রেন

তবে এসব অভিযোগ নাকচ করে আসছে রাশিয়া। তারা উল্টো ইউক্রেনের বিরুদ্ধে পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতার অভিযোগ তুলেছে। 

এদিকে, এই ইস্যুতে মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকির সাথে বৈঠক করেন ব্রিটেন, পোল্যান্ড ও নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী। 

বৈঠক শেষে পশ্চিমা সমর্থনের জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে জেলেন্সকি বলেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে তা শুধু দুই দেশের মধ্যে যুদ্ধ বাধাবে না। এই যুদ্ধ হবে সম্পূর্ণ ইউরোপজুড়ে। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর