আসছে মিস ওয়ার্ল্ড ঐশী অভিনীত সিনেমা 'আদম'

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৯ পিএম

সম্প্রতি শেষ হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত 'আদম' সিনেমার সর্ম্পূণ শুটিং। সিনেমাটি পরিচালনা করেছেন আবু তাওহীদ হিরণ।

কেক কেটে সম্প্রতি 'আদম' সিনেমার ক্যামেরা ক্লোজড হয়। ‘আদম থাইকা আদম সন্তান, কেউ ফেরেশতা কেউবা শয়তান’- এমন ট্যাগ লাইনের ছবিটি প্রযোজনা করেছে 'টি.এইচ.আর মিডিয়া হাউজ'। 

আশির দশকের গ্রামীণ জনপদের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য এবং রাইসুল ইসলাম আসাদ।

‘আমার কাঙ্কের কলসী, জলে গেল রে ভাসি', বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় এক গান। এবার গানটি ব্যবহার করা হয়েছে ‘আদম’ সিনেমায়। সম্প্রতি এই গানের ভিডিও শেষ হয়েছে। 

এবারের ভার্সনে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ খ্যাত রাজীব ও লিজা। নতুন করে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। পর্দায় অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও ইয়াশ রোহান।

সিনেমাটির পরিচালক আবু তাওহিদ বলেন, ‘গানটি দিয়ে আমাদের সিনেমার ক্যামেরা ক্লোজ করলাম। তিন বছরে শেষ হলো সিনেমাটির কাজ। এই গানটি রেখে পুরনো দিনের সিনেমার একটি আমেজ রাখার চেষ্টা করেছি। তাপস পাল ও অঞ্জু ঘোষের মতো বা চম্পা, মান্না-আলীরাজের মতো হয়ত হবে না। তবু ঐশী ও রোহান চেষ্টা করেছে।’

তিনি আরও জানান, সিনেমাটি চলতি বছরই মুক্তি পাবে।

একাত্তর/ এনএ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর