মিথ্যা নাটক সাজিয়ে ইউক্রেন আক্রমণ করবে রাশিয়া: যুক্তরাষ্ট্র

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৭ পিএম

ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলতে থাকা উত্তেজনার মধ্যেই আরও এক ভয়াবহ অভিযোগ তুললো যুক্তরাষ্ট্র। দেশটির দাবি ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়াকে আক্রমণের ভুয়া নাটক সাজিয়ে তার পাল্টা জবাব হিসেবে ইউক্রেন আক্রমণ করবে রাশিয়া

গ্রাফিক্সের মাধ্যমে ভুয়া আক্রমণের ভিডিও চিত্র বানিয়ে তাতে উল্লেখযোগ্য পরিমাণে হতাহতের নাটক সাজানোর কথা ভাবছে রাশিয়া। তবে জবাবে যুক্তরাষ্ট্রের এমন দাবিকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছে রাশিয়া। দেশটির দাবি, এমন কোনো পরিকল্পনাই নেই তাদের। খবর বিবিসির।

ইউরোপে যুক্তরাষ্ট্র আরও সৈন্য মোতায়েন করবে এমন খবরের পরদিনই রাশিয়ার 'সাজানো যুদ্ধের' খবর দিলো দেশটি।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য বাহিনীর অবস্থান নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র এবং ন্যাটো। এদিকে ইউরোপীয় ইউনিয়নের রাশিয়ান প্রতিনিধি ভ্লাদিমির চিহোভ রাশিয়ার ইউক্রেন দখলের অভিযোগ নাকচ করে দিয়েছে। তাদের দাবি সীমান্তে এক লক্ষ সৈন্য মূলত মহড়ার জন্য অবস্থান করছে।

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং জাতিগত রুশ অধ্যুষিত পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে রক্তাক্ত বিদ্রোহে সরাসরি সমর্থন দেয়। সেই ঘটনার আট বছর পর নতুন করে রাশিয়া-ইউক্রেন সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: ইউরোপে আরও সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের উর্ধ্বতন কর্মকর্তারা বলছে, রাশিয়ার নিরাপত্তা বিভাগের পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার অপারেশনটিতে পূর্ব ইউক্রেনের ডোনবাস এলাকায় অসামরিক ব্যক্তিদের হতাহতের চিত্র দেখিয়ে জনসাধারণের মাঝে ইউক্রেন কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ জাগিয়ে তুলবে। এর মাধ্যমেই ইউক্রেনে রাশিয়ার হামলার ন্যায্যতা দেবে বলে দাবি করছে তারা।

আর তাদের এই পরিকল্পনায় পুরো ঘটনা মঞ্চস্থ করে আক্রমণের মিথ্যে চিত্র ধারণও যুক্ত হতে পারে বলে জানান তারা। তারা আরও জানান, এতে মৃতদেহ, ধ্বংসপ্রাপ্ত স্থান, ইউক্রেনের সৈন্যদের ব্যবহৃত ভুয়া জিনিসপত্র, তুর্কি-নির্মিত ড্রোন এবং রাশিয়ান ভাষায় বিলাপ করা অভিনয়শিল্পীদের দেখা যাবে।

তবে এটিকে রাশিয়ার অনেকগুলো পরিকল্পনার একটি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। আর রাশিয়াকে তার পরিকল্পিত কাজ থেকে বিরত রাখার জন্যই এই তথ্য জনসাধারণের মাঝে যুক্তরাষ্ট্র ছড়িয়ে দিচ্ছে বলে দাবি তাদের। একইসঙ্গে এই সংক্রান্ত তথ্যপ্রমাণও তাদের কাছে আছে বলে জানান তারা।


একাত্তর/টিএ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর