মালদ্বীপে সরাসরি ফ্লাইটে ভালো সাড়া মিলছে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২০ পিএম

পর্যটনের স্বর্গরাজ্য হিসাবে খ্যাত মালদ্বীপে সরাসরি ফ্লাইট চালুর প্রথম দিন থেকেই ভাল সাড়া পাচ্ছে বেসরকারি উড়োজাহাজ প্রতিষ্ঠান ইউএস বাংলা এয়ারলাইন্স। 

আকাশ পথে বছরের পর বছর এই রুটে অস্বাভাবিক ভাড়ায় একচেটিয়া ব্যবসা করে আসছিলো মালদ্বীভিয়ান এয়ারলাইন্স। ইউএস বাংলার ফ্লাইট চালুর পর ভাড়া কমেছে প্রায় অর্ধেক। 

মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার আক্ষেপ করে বলেছেন, ব্যবসা রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করেও তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে মালদ্বীপে আনতে পারেননি। 

মালদ্বীপের মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগই বাংলাদেশি। আকাশ পথে চার ঘণ্টা দূরত্বের এই দেশটি থেকে বাংলাদেশ আসতে এতোদিন একমুখী যাতায়াতে ৪৫ হাজার টাকা লাগতো। 

করোনাকালে যা ৬০ থেকে ৬৫ হাজার টাকা পর্যন্ত পৌছায়। আর সরাসরি ফ্লাইট চালাতো শুধু মালদ্বীভিয়ান এয়ারলাইন্স। 

গত বছরের নভেম্বরে ইউএস বাংলা এয়ারলাইন্স চালুর পর থেকে এই ভাড়া এখন অর্ধেকে নেমে এসেছে। প্রতিষ্ঠানটি বলছে, মালদ্বীপে ফ্লাইট পরিচালনা করে তারা ব্যবসা সফল হয়েছেন। 

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জানান, ব্যবসা সফল হবে এটি বুঝে আগেই তিনি সরকারি এয়ারলাইন্স বাংলাদেশ বিমানকে মালদ্বীপে ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিয়েছিলেন। 

আরও পড়ুন: গালি শুনে পদ ছাড়তে চান ইভ্যালির এমডি

কিন্তু নানা আমলাতান্ত্রিক জটিলতায় তা আটকে আছে। ইউএস বাংলার চেয়ে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ও জলবল দুটোই বেশি। 

তারপরও দক্ষতা ও ব্যবসায়িক দিক থেকে প্রতিনিয়ত বিমানকে পেছনে ফেলছে এই বেসরকারি এয়ারলাইন্সটি। 


সময় ও খরচ বাঁচাতে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ কিংবা ভারতের বিমান পরিবহন ব্যবস্থাকে পাশ কাটিয়ে মালদ্বীপকে বেছে নিয়েছেন ব্যবসায়ীরা। প্রচলিত পথ ঢাকা, কলকাতা, কলম্বো বা সিঙ্গাপুরের পরিবর্তনে পোশাক...
দেশের এভিয়েশন খাতের বেসরকারি কোম্পানি ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে সুপরিসর দেহের এয়ারবাস ৩৩০-৩০০ মডেলের উড়োজাহাজ, যাতে আসন রয়েছে ৪৩৬টি।
দূরপাল্লার অত্যাধুনিক উড়োজাহাজ ৭৮৭ ড্রিম লাইনার দিয়ে ঢাকা-টরেন্টো ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২৭ জুলাই ২৯৮টি আসনের বিপরীতে ১৫৭ জন যাত্রী নিয়ে টরেন্টো যায় প্রথম ফ্লাইট। ২৮ জুলাই ১৭৮...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর