কানাডা ফ্লাইটে বিমানের ডানায় সুবাতাসের ইঙ্গিত

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১০:০০ পিএম

দূরপাল্লার অত্যাধুনিক উড়োজাহাজ ৭৮৭ ড্রিম লাইনার দিয়ে ঢাকা-টরেন্টো ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২৭ জুলাই ২৯৮টি আসনের বিপরীতে ১৫৭ জন যাত্রী নিয়ে টরেন্টো যায় প্রথম ফ্লাইট। ২৮ জুলাই ১৭৮ জন যাত্রী নিয়ে ফিরে আসে। যাত্রীরা জানিয়েছেন, প্রথম ফ্লাইটের অভিজ্ঞতাও বেশ ভালো ছিল। 

বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক মো. যাহিদ হোসেন বলেন, বাংলাদেশ বিমানের কানাডা ফ্লাইটে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। ভারত, নেপাল ও ভুটান থেকে ট্রানজিট যাত্রী পাওয়া যাচ্ছে। এটি লাভজনক রুট হতে চলেছে। 

আস্তে আস্তে যাত্রী সংখ্যা বাড়ছে জানিয়ে বিমানের সিইও বলেন, এখন পর্যন্ত একদিনে ২৫০ জন যাত্রীর বুকিং পাওয়া গেছে। 

তিনি জানান, টরেন্টো রুটে নেপাল, ভুটান ও ভারত থেকে অনেক ট্রানজিট যাত্রী পাচ্ছে বিমান। এই যাত্রীদের অনেকের অ্যালকোহল চাহিদা থাকে, যা বিমান বেশ কয়েক বছর আগেই বন্ধ করে দিয়েছে। এ নিয়ে যাত্রীরা ক্রুদের সঙ্গে কিছুটা হৈচৈও করেছে। 

এই ফ্লাইটে যাত্রীদের অ্যালকোহল দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যাত্রী সেবায় করনীয় সব কিছুই করবে বিমান। 

আরও পড়ুন: বিদ্যুৎ-জ্বালানি সংকট বৈশ্বিক, নিজস্ব শক্তিতেই এগুবে দেশ

তিনি আশাবাদ জানিয়েছে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কানাডা যাওয়ার মধ্য দিয়ে উত্তর আমেরিকাতেও যাত্রা শুরু করেছে। এখন গুয়াংজু, টোকিও, নিউইয়র্ক মালেসহ বিভিন্ন জনপ্রিয় রুটে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে যাত্রা শুরু করলে বিমান লাভজনক প্রতিষ্ঠান হয়ে উঠবে। 


একাত্তর/এসি

বাংলাদেশ-জাপান সরাসরি বিমান যোগাযোগ লাভজনক রুট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহু প্রতীক্ষিত ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালু করছে।উদ্বোধনী ফ্লাইটটি ঢাকার হযরত...
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জানিয়েছে, অর্থনৈতিক করিডোরের সুবিধা কাজে লাগানো গেলে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাদের মতে, এই সুবিধা কাজে লাগিয়ে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে সাত কোটি ১৮ লাখ...
ঘরে বসেই কোটি টাকা আয়ের স্বপ্ন, কয়েকদিনেই বিনিয়োগ হবে দ্বিগুণ, কোটিপতি হতে এ ব্যবসায় যুক্ত করতে হবে; এভাবেই অনলাইনে ফিরে এসেছে এমএলএম বাণিজ্য।এমটিএফইর প্রতারণার পর এখন জানা যাচ্ছে, অতীতেও এধরণের...
বাংলাদেশের কাছ থেকে নেয়া ঋণের মধ্যে ৫০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে অর্থনৈতিক দুরবস্থায় নিমজ্জিত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। সোমবার দেশটি ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর