রুপপুরে কর্মরত দুই রুশ নাগরিকের মৃত্যু

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৮ পিএম

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত দুই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে চুকিন পাভেল (৫৯) নামে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে এবং  টলমাচেফ ভায়াচে (৫০) নামে আরেক রুশ সিঁড়ি দিয়ে নামার সময় পা ফসকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চুকিন পাভেল রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টেস্ট রোসেম নামে একটি প্রতিষ্ঠানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়ে রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিণসিটির একটি কক্ষে থাকতেন।

শুক্রবার রাতে ফ্ল্যাটের কক্ষে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন দুই সহকর্মী। পরে গ্রিনসিটি ও রুপপুর প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের খবর দেয়া হয়। পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

এদিকে একইদিন রাতে আরেক রুশ নাগরিক ভায়াচে গ্রিনসিটি আবাসিকের ১২ নম্বর ভবনের একটি কক্ষ থেকে চৌদ্দ তলায় ওঠেন। পরে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় পা ফসকে পড়ে গিয়ে জ্ঞান হারান। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আরও পড়ুন: প্রদীপ-লিয়াকতের সাজার পরোয়ানা কারাগারে

ভায়াচে রুপপুর প্রকল্পে রাশিয়ানদের মালিকানাধীন সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান এসএমইউ-১ ইজ্ঞিনিয়ারিং প্রতিষ্ঠানে ইন্সটলার হিসাবে কর্মরত ছিলেন।

চিকিৎসকদের বরাত দিয়ে রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, ধারণা করা হচ্ছে দুইজনের মধ্যে পাভেল হৃদরোগে আক্রান্ত হয়ে ও ভায়াচে সিঁড়ি থেকে পা ফসকে পড়ে মারা গেছে। বিষয়টি আমরা তদন্ত করছি।

পাবনা ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। শুক্রবার দিবাগত রাতে কর্মরত দুই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। কি কারনে তাদের মৃত্যু হয়েছে সেটি ময়না তদন্তের পরে জানা যাবে। তাদের দুইজনের মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন কারনে রুপপুর প্রকল্পে কর্মরত বেশ কয়েকজন রুশ নাগরিকের মত্যৃ হয়েছে। দুইদিনের ব্যবধানে আবারও দুই রুশ নাগরিকের মৃত্যু হলো।

এর আগে, গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বারচেনকো আলেক্সেই নামে একজন ও বুধবার গ্রিনসিটি আবাসিক ভবনের শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় শাকিরভ আলেক্সেই নামে আরেকজনের মৃত্যু হয়েছে।


একাত্তর/টিএ

বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
দু’সপ্তাহ পার হলেও এখনও জানা যায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাদিয়া আক্তারের মৃত্যুর কারণ।
দেশের ওপর দিয়ে বয়ে চলা প্রচণ্ড তাপদাহে যশোরে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তীব্র গরমে চট্টগ্রামের কালুরঘাটে অজ্ঞান হয়ে মারা গেছেন এক মাদ্রাসা শিক্ষক। রোববার...
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর