আসছে বুবলি সিয়ামের ওয়েব ফিল্ম ‘টান’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩১ পিএম

করোনা আর ঘরবন্দি জীবনের হতাশার মেঘ কেটে সিনেমার আকাশ যেন ফিরেছে প্রাণের কাজে। প্রযোজক, গল্প, শিল্পী আর নানা সংকট মোকাবিলা করে ঢালিউড আবারও ব্যস্ত। 

ঢাকাই ছবির নায়িকা শবনম বুবলি পা রাখলেন ওয়েব প্ল্যাটফর্মে। সিয়ামের সাথে তাঁর প্রথম ওয়েব ফিল্ম টান এরই মধ্যে নজর কেড়েছে দর্শকদের। দেশের আলোচিত ওয়েব কনটেন্টের মধ্যে আছেন 'নয় এপ্রিল, শাটিকাপও। সামনেই শুরু হবে মোশাররফ করিমের সাথে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার নতুন ওয়েব সিরিজ দৌড় এর কাজ।

বড়পর্দা ছবি নিয়ে যেমন ব্যস্ত বুবলি তেমনি ওয়েব দুনিয়াতেও মাতাচ্ছেন নতুন অরিজিনাল সিনেমা টান দিয়ে। ২৭ জানুয়ারি মুক্তি পায় বুবলি-সিয়ামের ওয়েব ফিল্ম টান। রায়হান পরিচালিত এই ছবিটি মুক্তি পায় ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে।

এদিকে শুক্রবার এসেছে ত্রপা মজুমদার, জাকিয়া বারী মম, তমা মির্জা অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘৯ এপ্রিল’। বিঞ্জ অ্যাপের জন্য থ্রিলার ধাঁচের এই সিরিজটি তৈরি করেছেন কৌশিক শংকর দাশ। 

আরেক ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ নির্মাতা ও সমালোচকদের প্রশংসায় ভাসছে। রাজশাহীর আঞ্চলিক ভাষায় এই ওয়েব কনন্টেটটি পরিচালনা করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম। রাজশাহীর সীমান্তবর্তী একটি এলাকার কিশোর গ্যাং আর প্রভাবশালী মাদক কারবারিদের নিয়েই এর গল্প। সিরিজটিতে অভিনয় করেছেন সব নতুন তারকা। 

এদিকে মোশাররফ করিমের সাথে রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে নতুন সিরিজ ‘দৌড়’ আনতে যাচ্ছেন রায়হান খান। আর কোভিড নেগেটিভ হয়েই ‘মন্টু পাইলট’-এর নতুন সিজনের শুটিং শুরু করেছেন মিথিলা।

কোভিড পজিটিভ হয়ে নেগেটিভ হওয়ার ফাঁকে নতুন খবর নিয়ে ফের তাক লাগালেন এই অভিনেত্রী ও শিশু উন্নয়নকর্মী। এবারই প্রথম যুক্ত হলেন ভারতীয় ওয়েব সিরিজে। তাও আবার জনপ্রিয় সিরিজের নতুন সিজনে। হইচই হয়ে সোশাল হ্যান্ডেল ফাটানো সিরিজ ‘মন্টু পাইলট’-এর নতুন সিজনের অন্যতম চমক হয়ে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা।


একাত্তর/ এনএ

দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর