গরু চোর সন্দেহে দুই নারীর চুল কেটে দেয়ার অপরাধে মামলা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৮ পিএম

সাভারে গরু চোর সন্দেহে দুই নারীকে পিটিয়ে আহত করে চুল কেটে দেওয়ার ঘটনায় এক জনের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছে পুলিশ। 

রোববার দুপুরে সাভার মডেল থানায় বাদী হয়ে মামলা করেন সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুল কুদ্দুস। 

পুলিশ জানিয়েছে, গত শনিবার দুপুরে বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় হাবিবুল্লাহ নামের এক ব্যক্তির প্রকাশ্যে গরু চুরির চেষ্টা চালাচ্ছিলেন দুইজন নারী এবং দুইজন পুরুষ। এসময় এলাকার লোকজন বিষয়টি টের পেয়ে চারজনকে ধাওয়া করে। পরে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে এবং দুই নারীর চুল কেটে দেয়। 

পরে স্থানীয়রা আহত চারজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুইজন পালিয়ে যায়। পরে দুপুরে হাবিবুল্লাহ নামের ওই ব্যক্তি দুই নারীর নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে সাভার মডেল থানায় গরু চুরির মামলা করেন। 

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল কুদ্দুস বলেন, আটক দুই নারীকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

একাত্তর/ এনএ

ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ফজরের নামাজ শেষে মসজিদের বাইরে বেরিয়ে এসে সাধারণত মনের শান্তি পাওয়ার কথা মুসল্লি ও ইমামের। কিন্তু নীলফামারীর সৈয়দপুরে ঘটল এক তাজ্জব করা কাণ্ড! নামাজ শেষে বাইরে পা রাখতেই ইমাম সাহেব দেখেন, তাঁর...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর