রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

আপডেট : ১৫ মে ২০২৬, ০৩:৫১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে দাবি করেছেন বাড়ির মালিক। 

বৃহস্পতিবার (১৪ মে) রাতে রূপগঞ্জের দক্ষিণ নবগ্রাম এলাকায় ব্যবসায়ী নুরুজ্জামানের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ব্যবসায়ী নুরুজ্জামান জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি তার বসতঘরে তালাবদ্ধ করে পার্শ্ববর্তী আড়াইহাজারের পুরিন্দা এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। 

আজ সকালে তার পরিবারের লোকজন ঘরের দরজার খুলে দেখতে পান, ঘরের আলমারীসহ বিভিন্ন আসবাবপত্র ছড়ানো-ছেটাবো অবস্থায় রয়েছে। এসময় নুরুজ্জামানকে ফোনে ঘটনা জানালে, তিনি বাড়িতে এসে ঘরে থাকা দু'টি স্টিলের আলমারির ড্রয়ারের তালা ভাঙা অবস্থায় পান। 

রাতের যে কোনো সময় চোরের দল ঘরের ভিতর প্রবেশ করে আলমারী ভেঙে নগদ চার লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, বসত বাড়িতে চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত করে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর