সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৫ পিএম

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সপ্তম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সোমবার। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ২০ জেলার ২৪ উপজেলার ১৩৮টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯টি ইউপিতে ভোট হবে ইভিএমে। 

দেশের প্রতিনিধিরা একাত্তরকে জানিয়েছেন, ভোট নিয়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে টানটান উত্তেজনা বিরাজ করছে। 

এদিকে সহিংসতার ঘটনায় ‘অস্বস্তি’ ও ‘উদ্বেগ’ প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি) কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বললেও পরিস্থিতির উন্নতি হয়নি। এই পরিস্থিতিতে এই ধাপে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তবে এই ধাপের ব্যালট পেপার আজ সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর কথা জানিয়েছিল ইসি।

নির্বাচন সংশ্লিষ্টদের মতে, আহত হয়েছে সাত শতাধিকের মতো। প্রভাব বিস্তারের অভিযোগ আসাই স্থানীয় সংসদ সদস্যদের এলাকা ছাড়ার নির্দেশনা দিয়েছে কমিশন।

ইসি সূত্র জানায়, এই নির্বাচনে মোট ভোটার রয়েছেন ২৪ লাখ ৫১ হাজার ৭৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৫৭ হাজার ৫৮৬ জন, নারী ভোটার ১১ লাখ ৯৪ হাজার ২২৯ জন। এছাড়া ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এসব ভোটার ১ হাজার ৩৫০টি কেন্দ্রের ৭ হাজার ৮৫টি কক্ষে ভোট প্রদান করবেন। নির্বাচনের এ ধাপে সারা দেশে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ হাজার ৮৭৪ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫৭৬ জন রয়েছেন। সংরক্ষিত নারী সদস্য পদে ১ হাজার ২৩৬ জন এবং সাধারণ সদস্য পদে ৪ হাজার ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭১ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৭ প্রার্থী রয়েছেন।


একাত্তর/এসি

‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ঝাপটা এসেছে বারবার, বদলেছে স্রোত। কিন্তু প্রতিকূলতার উত্তাল সমুদ্রে যে কজন রাজনৈতিক কাণ্ডারী নিজেদের নীতি, ধৈর্য আর ত্যাগের মহিমায় অটল থেকেছেন, তাদের অগ্রভাগে মির্জা...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। 
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর