রোববার থেকে ট্রেনের সব আসনে যাত্রী

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৬ পিএম

আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে সব আসনে যাত্রী নিয়ে দেশের সব গন্তব্যে ছুটবে যাত্রীবাহী ট্রেন। এজন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি শেষ করে এনেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

রেল কর্তৃপক্ষ আরো জানিয়েছে, সব আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত হওয়ায়, ট্রেনের টিকেট বিক্রিতে পরিবর্তন আনা হয়েছে। অনলাইনও আপডেট করা হয়েছে। 

এ কারণে আগের চাইতে অনেক বেশি আসনের টিকিট পাওয়া যাবে। আর সেই টিকেট বিক্রির কার্যক্রমটি শুরু হচ্ছে বুধবার থেকে। অর্থাৎ, আবারো শতভাগ আসনের টিকিট বিক্রি হবে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩৬ জোড়া ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ স্টেশন কাউন্টারে এবং ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করা হবে। 

তবে, আন্তঃনগর ট্রেনের স্টান্ডিং টিকেট এবং স্টেশনের প্লাটফর্মে টিকেট ইস্যু পুরোপুরি বন্ধ থাকবে। ট্রেনে ক্যাটারিং সেবাও আবারো চালু হবে। 

সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে প্রবেশের সময় মুখে মাস্ক থাকলেও, স্যানিটাইজারের বোতল কেউ ছুঁয়েও দেখছেন না। 

অন্যদিকে, কমলাপুরে একটি আসন ফাঁকা রেখে ট্রেন ছাড়ছে ঠিকই, কিন্তু এই ছবি বদলে যায় রাজধানীর বিমানবন্দর স্টেশন পার হলেই। 

২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিধি-নিষেধ মানার সময় বাড়লেও, ১৩ ফেব্রুয়ারি থেকে সব আসনে যাত্রী নিয়ে চলবে রেল। 

কবে, কাউন্টারে টিকেট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্কের ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। কিন্তু বাস্তবে কতটা কার্যকর হবে এই সিদ্ধান্ত?

এমন প্রশ্নের জবাবে যাত্রীরা বলেন, নজরদারি বাড়ালে সব যাত্রীই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তবে আসনের বেশি যাত্রী উঠালে সেটির দায়িত্ব রেল কর্তৃপক্ষকেই নিতে হবে। 

যাত্রীদের চাহিদার কারণে সব আসনে যাত্রী নিয়ে ট্রেন চালু করা হচ্ছে এমন কথা জানিয়ে কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্যবিধি মানার দায়িত্বটাও সবার। কড়াকড়ি করে কিছু হয় না।   

এর আগে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১৫ জানুয়ারি থেকে আন্তঃনগর ট্রেনে অর্ধেক আসন যাত্রী পরিবহন করে আসছিলো রেলওয়ে।

দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে গণপরিবহনের ফিটনেস সনদ ইস্যু ও নবায়নে জিপিএস সংযুক্তি বাধ্যতামূলক করেছে সরকার।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চার জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণে বাংলাদেশ সরকারের সাথে ঋণচুক্তি সই করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)। 
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর