১৩ বছরের গণতন্ত্রের ধারায় উন্নয়ন হচ্ছে: প্রধানমন্ত্রী

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৭ পিএম

দেশে টানা ১৩ বছর ধরে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকার ফলে দেশের উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে নবনির্বাচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও মেয়রের শপথ নেওয়া শেষে নবনির্বাচিত কাউন্সিলদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

শপথ পাঠ করানো শেষে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে। যার ফলে নারায়ণগঞ্জে অত্যন্ত স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, যেখানে নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হয়েছেন। 

আরও পড়ুন: শপথ নিলেন নাসিক মেয়র আইভী

এসময় নির্বাচিত জনপ্রতিনিধিদের এলাকার উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী জনগণের কাছে দেয়া ওয়াদা না ভুলে তাদের জন্য কাজ করার আহবান জানান। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আর রাজনীতি করবে না এমন মুচলেকা দিয়ে তিনি দেশ থেকে চলে গিয়েছেন। পলাতক ফেরারি আসামি যে দলের নেতা, সেই দলকে কেনো মানুষ ভোট দেবে, এমন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। 

এতিমের টাকা আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়াকে দয়া করে তিনি ঘরে থাকার সুযোগ দিয়েছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 


একাত্তর/এসজে
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর