পিকআপ চাপায় পাঁচ ভাইয়ের মৃত্যু, সেই চালক গ্রেপ্তার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৭ পিএম

কক্সবাজারের চকরিয়ায় পূজা শেষে ফেরার সময় নিহত পাঁচ ভাইকে চাপা দেওয়া সেই বেপরোয়া পিকআপের চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

 ইমরান খান জানান, গ্রেপ্তারকৃত পিকআপচালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও বলেন, এ বিষয়ে শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হবে এ সংবাদ সম্মেলন।

এর আগে গত ২৮ জানুয়ারি কক্সবাজারের চকরিয়ায়  বার্ধক্যজনিত কারণে মারা যান সুরেশ চন্দ্র। তার সৎকার পরবর্তী সব নিয়ম পালন করতে শুরু করেন সুরেশ চন্দ্র শীলের ছয় ছেলে ও দুই মেয়ে।

আরও পড়ুন: বিশ্ব করোনা: কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

মৃত্যুর ১১ দিন পর হবে বাবার শ্রাদ্ধ। এরই অংশ হিসেবে আট ভাই-বোন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে বসে কিছু আনুষ্ঠানিকতা সারছিলেন। ঠিক তখনই তাদের চাপা দেয় একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই প্রাণ যায় চার ভাইয়ের। পরে এ ঘটনায় গুরুতর আহত অপর দুই ভাই ও দুই বোনকে দ্রুত নেওয়া হয় হাসপাতালে।

কাছের খ্রিস্টান হাসপাতালে নেওয়া হলে সকাল ১১টার দিকে এক ভাইকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এভাবেই পাঁচ ভাইয়ের মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকে ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টায় ছিলো প্রশাসন।  

আরও পড়ুন: সার্চ কমিটিতে ১০ জনের নাম আওয়ামী লীগের

নিহত পাঁচ ভাই হলেন অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)।

ঘটনার রাতেই নিহতদের আরেক ভাই প্লাবন চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপভ্যান চালককে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন। মামলা নং-১৫।



একাত্তর/আরবিএস  

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক ধারণা, হেলালের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর