নিখোঁজের ২৬ দিন পর কবর থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৪ এএম

চুয়াডাঙ্গা শহরতলীর তালতলা গ্রাম থেকে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ হওয়া শিশু আবু হুরায়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে তালতলা গ্রামের কবরস্থানের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লাশটি অর্ধগলিত এবং মুখ বাঁধা অবস্থায় ছিল। ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর কবরের মধ্যে মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। 

পুলিশ জানায়, নিখোঁজের পর থেকেই অভিযান চালাচ্ছিল পুলিশ। সম্প্রতি দুইজনকে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তিতে রাতে কবরস্থানে অভিযান চালানো হয়। পরে কবরস্থানের ভেতর থেকে শিশুটির অর্ধগলিত মুখ বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।  

আরও পড়ুন: ভালোবাসা দিবসে ফুল কিনতে গিয়ে প্রাণ গেলো যুবকের

তিনি বলেন, অপহরণ করে শিশু আবু হুরায়রাকে শ্বাসরোধে হত্যার পর কবরস্থানের ভেতর মাটি চাপা দিয়ে রাখা হয়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে ১৯ জানুয়ারি বাড়ি থেকে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় তৃতীয় শ্রেণীর ছাত্র আবু হুরায়রা। তারপর থেকেই তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। 

এরপর ওই প্রাইভেট শিক্ষকসহ পাঁচজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন শিশুটির বাবা আব্দুল বারেক। 

এই মামলার তদন্তের ভিত্তিতে মামলার আসামি প্রাইভেট শিক্ষক রনজু ও তার ভাই মনজুকে গ্রেপ্তার করে পুলিশ। 


একাত্তর/এসজে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর