কৃষকের জমিতে মিললো কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৮ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জে জমি থেকে বালু উত্তোলনকালে খোদাই করা একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। 

উদ্ধার করা মূর্তিটির ওজন ৯.৪ কেজি। পুলিশ ধারনা করছে, মূর্তিটির দাম প্রায় এক কোটি টাকা। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ৩টায় উপজেলার কুশদহ ইউনিয়নের কচুয়া গ্রামের পূর্ব পাশে ডুমুরের দাঙ্গা নামক স্থানে মো. আব্দুল আউয়ালের নিচু জমিতে বালু উত্তোলনকালে পরিত্যক্ত অবস্থায় একটি কালো রঙের কষ্টি পাথরের খোদাই করা মূর্তি শ্রমিকরা দেখতে পান। 

আরও পড়ুন: ফ্লাইট লেফটেন্যান্ট পরিচয়ে অপহরণ ও ধর্ষণের দায়ে গ্রেপ্তার

পরে বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মূর্তিটি উদ্ধার করে আনে এবং প্রাথমিকভাবে পরীক্ষা করে নিশ্চিত হয় মূর্তিটি কষ্ট পাথরের। 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, মূর্তিটির বিষয়ে আদালতকে অবহিত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ।  


একাত্তর/এসজে
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
দিনাজপুরের হাকিমপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, প্রতারণা ও ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলামকে (৩৯) আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল)...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর