ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৭ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতক্ষীরার পাটকেলঘাটা থানা প্রেসক্লাব সভাপতি জহুরুল হকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পাটকেলঘাটা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জহুরুল হক (৪৫) পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা পত্রিকার থানা প্রতিনিধি। 

গ্রেপ্তার আরেকজনের নাম আব্দুর রহমান। তিনি পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের পাশের বাসিন্দা।

সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার বলেন, ফেসবুকে পুলিশ ও সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য লেখায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বাদি ডিবি পুলিশের এসআই আরিফুর রহমান জানান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অধস্তনদের বিরুদ্ধে বেনামী দরখাস্ত, স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক বক্তব্য লেখাসহ বিভিন্ন অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় মামলা হয়েছে। মামলায় পাটকেলঘাটার জহুরুল ইসলাম, আব্দুর রহমানসহ তিনজনকে আসামি করা হয়েছে। এই মামলায় জহুরুল ও আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

সদর থানার ওসি গোলাম কবীর জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: সুনামগঞ্জে নারীর টুকরো লাশ উদ্ধারে ফার্মেসি মালিক গ্রেপ্তার

এদিকে, পাটকেলঘাটার কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, সদ্য বিদায়ী তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য লেখায় সাংবাদিক জহুরুল হকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


একাত্তর/এসি

বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
সাতক্ষীরা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি...
সাতক্ষীরায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে জেলার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর