বাঁচানো গেলো না আফগান শিশু হায়দারকে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৩ পিএম

দক্ষিণ আফগানিস্তানের একটি গ্রামে তিন দিন আগে কুয়ায় পড়ে যায় ছয় বছরের হায়দার। আটকে থাকা এই শিশুকে বাঁচাতে অনেক চেষ্টা চালায় উদ্ধারকর্মীরা, কিন্তু শেষ পর্যন্ত তাদের ব্যর্থ হতে হয়েছে। 

স্থানীয় সময় শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে হায়দারকে কুয়া থেকে বের করে আনা হলেও তাকে বাঁচানো যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, আফগানিস্তানের দক্ষিণের জাবুল প্রদেশের শকাক গ্রামে এ ঘটনা ঘটে। 

গেলো মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) হায়দার রাস্তা একটি ৮০ ফুট গভীর গর্তে পড়ে যায়। নিচে পড়ে গেলেও শিশুটি সেখানে বেঁচে ছিলো এবং নড়াচড়া করতে পারছিল। কিন্তু গর্তটি অনেকটাই সরু ছিলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিশুটির বাবা কুয়ার ভেতর আটকে পড়া ছেলের সঙ্গে কথা বলেছিলেন। 

ভিডিওতে শোনা যায়, হায়দারের বাবা বলছেন, "তুমি ঠিক আছো বাবা? আমার সঙ্গে কথা বলো, কান্না করো না। আমরা তোমাকে বের করে আনতে কাজ করছি।"

উত্তরে ছেলেটি বলে, "ঠিক আছে। আমি কথা বলবো।"

জানা যায়, স্থানীয় কিছু মানুষ দড়ি দিয়ে হায়দারকে গর্ত থেকে তুলে আনার চেষ্টা চালায়। কিন্তু তাতেই ঘটে বিপত্তি। দড়ি দিয়ে তুলে আনার সময় গর্তের মুখ থেকে প্রায় ৩২ ফুট নিচে শিশুটি আটকে যায়। ওই জায়গায় গর্ত আরো বেশি সরু হওয়ার শিশুটির শরীর সেখানে আটকে গিয়ে ঝুলে থাকে।

আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, গর্তটি সরু হওয়ায় শিশুটির কাছে খাবার বা পানি সরবরাহ করতে পারছিলো না উদ্ধারকর্মীরা। শিশুটিকে জীবিত উদ্ধার করতে প্রায় সব চেষ্টায় চালান তারা। 

একাধিক বাহিনীর সহযোগিতায় টানা ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে মাটি কেটে শুক্রবার শিশুটির কাছাকাছি পৌঁছান উদ্ধারকর্মীরা। 

উদ্ধারকর্মীরা জানান, শুরুতে শিশুটির সাড়া পাওয়া গেলেও গত বৃহস্পতিবার থেকে কুয়ার ভেতর আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিলো না। শিশুটি কারো সাথেই আর কথা বলছিলো না। শুক্রবার বিকালে শিশুটিকে যখন উদ্ধার করা হয় তখনও সে অচেতন অবস্থায় ছিলো। 

জাবুল পুলিশের মুখপাত্র বলেন, শিশুটিকে উদ্ধার করার পর কয়েক মিনিট পরও সে শ্বাস নিয়েছিলো। সেখানে থাকা চিকিৎসক দল তাকে অক্সিজেনো দিয়েছিলো। কিন্তু তাকে যখন হেলিকপ্টারে নেওয়া হচ্ছিলো তখনই সে মারা যায়।

আরও পড়ুন: আহমেদাবাদ সিরিজ বোমা হামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড

এদিকে শিশুটির মৃত্যুতে এক টুইটে তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা আনাস হাক্কানি বলেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, ছোট্ট হায়দার আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে।

এর আগে চলতি মাসে উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে প্রায় ১০৫ ফুট গভীর একটি কূপের মধ্যে পড়ে যায় শিশু রায়ান। এরপর থেকেই পাঁচ বছর বয়সী শিশুটিকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়েছেন উদ্ধারকর্মীরা। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয় সব। টানা পাঁচদিন আপ্রাণ চেষ্টার পরও রায়ানকে বাঁচাতে পারেননি উদ্ধারকর্মীরা। 


একাত্তর/আরবিএস  

ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন টানটান উত্তেজনা, তখন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন বোমা ফাটিয়েছে সিবিএস নিউজ। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন...
লেবাননে দখলদার ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলায় দিপালি বেগম (৩৪) নামে ফরিদপুরের এক নারী নিহত হয়েছেন।
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর