জোলির নামে সাবেক স্বামী পিটের মামলা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৪ পিএম

বিয়ের আগে একসাথে কেনা ফ্রান্সের একটি আঙুর বাগানের নিজের অংশ না জানিয়ে বিক্রি করে দেয়ায় অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে মামলা করেছেন সাবেক স্বামী ব্র্যাড পিট।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলসের একটি আদালতে মামলা করেন তিনি। তবে এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি অ্যাঞ্জেলিনা জোলি।  

ব্র্যাড পিট বলছেন, অপরজনের অনুমতি ছাড়া দক্ষিণপূর্ব ফ্রান্সের করেন্স গ্রামে শ্যাতো মিরাভাল নামে ওই সম্পত্তির নিজের অংশ বিক্রি না করতে সম্মত হয়েছিলেন তারা। 

তবে তাকে না জানিয়েই জোলি তার অংশ লুক্সেমবার্গে অবস্থিত একটি স্পিরিট উৎপাদক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছেন বলে দাবি করেছেন পিট। 

২০০৮ সালে ২৫ মিলিয়ন ইউরোতে শ্যাতো মিরাভাল নামে ওই আঙুর বাগান ও এর সংলগ্ন বাড়িটি কেনেন জোলি-পিট জুটি। এর ছয় বছর পর সেখানেই গাঁটছড়া বাঁধেন তারা। 

এ কারণে এই সম্পত্তির প্রতি ব্র্যাড পিট বিশেষভাবে অনুরক্ত বলে জানিয়েছেন তার আইনজীবী। 

image


এছাড়াও ব্র্যাডের অধীনে বাগান ও এর সংলগ্ন বাড়িটি একটি মাল্টি-মিলিয়ন ডলারের আন্তর্জাতিক সফলতার গল্পে পরিণত হয়। শ্যাতো মিরাভাল পৃথিবীর অন্যতম সফলতম রোজ ওয়াইনের উৎপাদক। 

আইনজীবীদের দাবি, ব্র্যাডকে আঘাত করতেই শ্যাতো মিরাভাল বিক্রি করে দিয়েছেন জোলি। যাদের কাছে নিজের অংশ বিক্রি করেছেন তারা মিরাভালের পেছনে দেয়া ব্র্যাডের পরিশ্রমকে নষ্ট করে দেবে জেনেও এ কাজ করেছেন তিনি। 

১০ বছরের সম্পর্কের পর ২০১৪ সালে বিয়ে করেন 'ব্র্যাঞ্জেলিনা' নামে পরিচিত ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। এর দুই বছর পরই বিবাহবিচ্ছেদ হয় তাদের। 


একাত্তর/এসজে

হলিউডের সবচেয়ে চর্চিত ও রোমান্টিক জুটি 'ব্র্যাঞ্জেলিনা' ভাঙার পর দীর্ঘদিন মুখ বুজে সব সহ্য করেছেন ব্র্যাড পিট। প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি এবং তাঁদের ছয় সন্তানের সাথে সম্পর্কের চরম টানাপোড়েন...
পপ দুনিয়ার সেনসেশন দুয়া লিপা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে। অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করে টেলিভিশন বিপণন করার অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ১৫...
একজন অজানা ব্যক্তি ২০২৫ সালের মার্চ মাসে আমার ও আমার ১৯ বছর বয়সী ছোট ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। গত নয় মাসে আমি এই মামলার কোনো তথ্য পাইনি,
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর