গ্রীসে ফেরি দুর্ঘটনায় নিখোঁজ ১১

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৬ পিএম

গ্রীসের লোনিয়ান সাগরে ইতালির পতাকাবাহী একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও ১১ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে ডুবুরিরা জোর তল্লাশি অভিযান চালাচ্ছেন।

ইতালীয় কোম্পানি গ্রিমাল্ডির মালিকানাধীন ইউরোফেরি অলিম্পিয়ায় স্থানীয় সময় শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

গ্রিমান্ডি লাইনস জানায়, জাহাজটিতে মোট ২৩৯ জন যাত্রী, ৫১ জন ক্রূ, ১৫৩টি ট্রাক ও ট্রেইলার এবং ৩২টি যাত্রীবাহী যানবহন ছিলো।

গ্রীক কোস্ট গার্ড জানায়, গ্রীস থেকে ইতালি অভিমুখী ইউরোফেরি অলিম্পিয়ায় আগুন লাগার পর ২৭৮ জনকে উদ্ধার করে কোরফু দ্বীপে নেওয়া হয়েছে। তারা নিরাপদে আছেন। 

গ্রীক টেলিভিশন আউটলেটে প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে ফেরিতে আগুন লাগে। এর পরপরই যাত্রীদের লাইফ জ্যাকেট দেওয়া হয়। ক্রু সদস্যরা সাগরে উদ্ধারকারী নৌকাগুলিতে ধাপে ধাপে নামতে থাকে। ফলে কেউ সরাসরি সমুদ্রে ঝাঁপ দেয়নি। সেখান থেকে উপকূলরক্ষী জাহাজ এবং আশেপাশের অন্য জাহাজগুলো যাত্রী এবং ক্রুদের সাহায্য করে। 

গ্রীক কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, দুর্ঘটনার পরপরই এমার্জেন্সি ক্রুরা যতো দ্রুত সম্ভব আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করে এবং অন্ধকার নেমে আসার আগেই জীবিতদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঠিক কি কারণে সেখানে আগুন লাগলো তার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

গ্রিসের সরকারি টেলিভিশন ইআরটি জানায়, উদ্ধারকৃতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হালকা আঘাত পেয়েছিলেন এবং তাদের নি:শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো।


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগরের আকাশসীমায় মার্কিন সামরিক বাহিনীর একটি শক্তিশালী রিফুয়েলিং বিমান বা 'উড়ন্ত গ্যাস স্টেশন' হিসেবে পরিচিত ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার’ জরুরি সংকেত পাঠানোর পর নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক...
মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তান তান শহরের কাছে একটি যৌথ সামরিক মহড়া চলাকালীন দুইজন মার্কিন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। রোববার মার্কিন আফ্রিকা কমান্ড এবং মরক্কোর রাজকীয় সশস্ত্র বাহিনী এই উদ্বেগের কথা...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এক নাটকীয় মোড় নিয়েছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার বড়সড় আঘাতে প্রথমবারের মতো সরাসরি ভূপাতিত হয়েছে মার্কিন বিমান বাহিনীর একটি শক্তিশালী এফ-১৫ই...
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর