গাজীপুরের কালীগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে গাড়ি চাপায় আফলাতুন কাউসার খাঁন (৫০) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জের দালান বাজার-বক্তারপুর সড়কের চুপাইর মধ্যেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসলাম মিয়া জানান, নিহত আফলাতুন কাউসার খাঁন স্থানীয় ব্রাহ্মণগাঁও বালিকা দাখিল মাদ্রাসার সহ-সুপার ও আরবি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে মোটসাইকেল নিয়ে রওনা হয় তিনি।
আরও পড়ুন: অমর একুশেতে বিজাতীয় সংস্কৃতি রুখে দেয়ার ডাক
পথে চুপাইর মধ্যেপাড়া এলাকায় পৌঁছালে সড়কে থাকা একটি ইটের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ তিনি সড়কে পড়ে যান। সে সময় পেছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
পুলিশ সূত্রে জানা যায়, এখনও ঘাতক গাড়িটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একাত্তর/আরবিএস
