রাশিয়ার পাঁচ ব্যাংক ও তিন ব্যক্তির ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৬ পিএম

রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিন সম্পদশালী ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) হাউজ অফ কমন্সে এক বক্তৃতায় এ নিষেধাজ্ঞা আরোপের কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 

নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচটি ব্যাংক হলো রোসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, ব্ল্যাক সি ব্যাংক ও প্রমসভায়াজ ব্যাংক। 

আর তিন সম্পদশালী ব্যক্তি হলেন জেন্নাডি তিমচেঙ্কো, বরিস রটেনবার্গ ও ইগর রটেনবার্গ। তারা ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তি বলে জানা গেছে। 

আরও পড়ুন: চালু হলো ট্রাম্পের 'ট্রুথ সোশ্যাল'

বরিস জনসন বলেন, এসব ব্যক্তিদের যুক্তরাজ্যে থাকা সব সম্পত্তির ওপর স্থিতাদেশ আরোপ করা হলো। তারা এখন থেকে আর যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না।

সেইসাথে ব্রিটিশ কোনো নাগরিক তাদের সাথে যোগাযোগ রাখতে পারবেন না বলেও জানান জনসন। 

একে রাশিয়ার বিরুদ্ধে প্রথম পদক্ষেপ বলছে যুক্তরাজ্য। যেকোনো সময় আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাজ্য প্রস্তুত রয়েছে বলে জানান বরিস জনসন। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযান ও নতুন কঠোর নিষেধাজ্ঞার জবাবে নিজেদের বাণিজ্য ও সার্বভৌম অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার চীনের...
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর