বান্দরবানে বাবা-ছে‌লেকে কু‌পি‌য়ে হত্যা, আহত চার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২১ পিএম

বান্দরবা‌নের রুমার গ‌্যা‌লেংগা ইউনিয়‌নের আবু পাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পাড়াপ্রধান ও তার বড় ছে‌লে‌কে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে পাড়াবাসীরা। এঘটনায় পাড়াপ্রধানের তিন ছেলেসহ চারজন আহত হ‌য়ে‌ছে।

শুক্রবার (২৪) সকা‌লে রুমার গ‌্যা‌লেংগার আবু পাড়ার ৭নম্বর ওয়া‌র্ডে এ ঘটনা ঘ‌টে। 

নিহতরা হ‌লেন, আবু পাড়ার কারবারী ল‌্য‌াংরুই ম্রো (৬০) ও তার বড় ছে‌লে রুংথুই ম্রো (৪৫)। এছাড়া আহত কারবারীর তিন ছে‌লে হ‌চ্ছে লেংরুং ম্রো (৪২), ‌মেনওয়াই ম্রো (৩৭) ও রিংরাও ম্রো (৩৫)। 

পু‌লিশ  ও স্থানীয়রা জানায়, পাড়াবাসী‌দের সঙ্গে কারবারী প‌রিবা‌রের বি‌রোধ চল‌ছিল। এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সকা‌লে পাড়াবাসী‌দের সা‌থে তর্কাত‌র্কির এক পর্যা‌য়ে সংঘর্ষ বাধ‌লে পাড়াবাসীরা ধারা‌লো অস্ত্র নি‌য়ে পাড়াকারবারী (পাড়াপ্রধান) ও তার ছে‌লে‌দের উপর হামলা চালায়।

আরও পড়ুন: আরেক দফা বেড়েছে চালের দাম

এসময় ঘটনাস্থ‌লেই পাড়া কারবারী (পাড়া প্রধান) ও তার বড় ছে‌লে মারা যায়। এঘটনায় তার তিন ছে‌লেসহ পাড়ার এক বাসিন্দা গুরুতর আহত হয়। খবর পে‌য়ে ঘটনাস্থ‌লের দি‌কে পু‌লিশ রওনা দি‌য়ে‌ছে।

এবিষ‌য়ে বান্দরবান রুমার গ‌্যা‌লেংগা ইউ‌পি চেয়ারম‌্যান মেনরত ম্রো ব‌লেন, পাড়াবাসীরা পাড়ার কারবারী ও তার চার ছে‌লে‌কে কু‌পি‌য়ে‌ছে। এতে পাড়া প্রধান ও তার বড় ছে‌লে মারা গে‌ছে ও তিন ছে‌লেসহ চারজন আহত হ‌য়ে‌ছে ব‌লে জান‌তে পে‌রে‌ছি। ওখা‌নে নেট না থাকায় বিস্তা‌রিত জান‌তে পা‌রি‌নি। আমি ঘটনাস্থ‌লে যা‌চ্ছি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কাজী র‌কিব উদ্দিন ব‌লেন, পাড়াবাসীরা বাবা ছে‌লেসহ পাচজন‌কে কুঁপি‌য়েছে ব‌লে খবর পে‌য়ে‌ছি। আমি বর্তমা‌নে ঘটনাস্থ‌লে যা‌চ্ছি। সেখা‌নে গে‌লে বিস্তা‌রিত বলতে পার‌বো।


একাত্তর/টিএ

পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বছরে ছয় লাখ টাকা চাঁদা দাবির মুখে চরম নিরাপত্তাঙ্কায় চার দিন ধরে বান্দরবান–থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদা না দিলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের অপহরণ এবং বাসে অগ্নিসংযোগের...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এক...
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর