নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরিয়ার, বিশ্লেষকরা বলছেন বিপদজনক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৪ পিএম

চলমান ইউক্রেন-রাশিয়া সংকটের মধ্যেই আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বেইজিং শীতকালীন অলিম্পিকের সময় প্রায় এক মাস শান্ত থাকার পর নতুন করে অস্ত্র পরীক্ষা চালালো দেশটি। 

দক্ষিণ কোরিয়া সরকারের বরাতে রোববার (২৭ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।     

২০১৭ সালে দেশটির নেতা কিম জং উন এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাই-প্রোফাইল আলোচনা ভেঙ্গে যাওয়ার পর থেকে এটিই এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। চলতি বছরে এ নিয়ে আটটি পরীক্ষা চালালো কিম প্রশাসন। 

একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, পিয়ংইয়ং তার সামরিক উন্নয়ন দ্বিগুণ করেছে। গত মাসে দূরপাল্লার এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে কোরিয়া।  

এর আগে বিশ্লেষকরা ব্যাপকভাবে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ইউক্রেন-রাশিয়া সংকট উত্তর কোরিয়াকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার সুযোগ করে দেবে। পিয়ংইয়ং রাশিয়ার পক্ষে অবস্থান নিবে। 

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী রোববার জানায়, পিয়ংইয়ং থেকে স্থানীয় সময় ৭টা ৫২ মিনিটে জাপান সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। 

আরও পড়ুন: মোদিকে জেলেনস্কির ফোন, পাশে থাকার অনুরোধ

সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ৩০০ কিলোমিটার এবং প্রায় ৬২০ কিলোমিটার উচ্চতায় উঠতে পারে। জাপানও উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, যখন বিশ্ব ইউক্রেন যুদ্ধের সমাধান করার চেষ্টা করছে ঠিক সেই সময়ে উত্তর কোরিয়ার এমন পদক্ষেপ বিপজনক। 


একাত্তর/আরবিএস   

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর